ক্রিকেট

অমিত হাসানের আরও একটি সেঞ্চুরি

অমিত হাসান ক্রিকেটে সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অমিত হাসান ক্রিকেটে সেঞ্চুরি উদযাপন করছেন, মাঠে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রথম শ্রেণির ক্রিকেটে নবম সেঞ্চুরির দেখা পেলেন অমিত হাসান। ২৩ বর্ষী ক্রিকেটার জাতীয় লিগের আগের রাউন্ডে হাঁকিয়েছিলেন ডাবল সেঞ্চুরি।

খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে ইনিংস ব্যবধানে জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ। ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসে ২৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষে ১৯৭ রানে এগিয়ে তারা।

মেট্রোকে প্রথম ইনিংসে ১৩০ রানে গুটিয়ে দিয়ে অমিতের সেঞ্চুরির সৌজন্যে ৩৭৬ রান করে সিলেট। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে মেট্রো।

চলতি লিগে প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচশ রানের মাইলফলক ছুঁয়েছেন অমিত। ১৩ চারে ২০৪ বলে ১০১ রানের ইনিংস খেলে থামেন সিলেটের রানমেশিন।

বিষয়:জাতীয় লিগ সিলেট বিভাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…