ইন্টারনেট জগতে যাদের বিচরণ রয়েছে, তারাই কয়েকদিন ধরে দেখেছেন একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে অভিনেতা প্রভু এবং তার পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে দুপুরের খাবার খাচ্ছেন অমিতাভ বচ্চন।
ছবিটা এই বছরের এপ্রিলের। সবাই ধরে নিয়েছিলেন সোনার থালাতে খাবার খাচ্ছেন সবাই। সেই ভুলটা ভাঙালেন মেগাস্টার অমিতাভ নিজেই। তার নিজস্ব ব্লগে। অভিনেতা প্রভুর একটি বার্তা ভক্তদের সঙ্গে ভাগ করলেন তিনি।
প্রভু গানেশা এই লেখাটির শিরোনাম দেন, সোনার থালা নয়, সোনালী মুহূর্ত।
আমার বাবা শ্রী শিভাজি গানেশার মৃত্যুর পর এই প্রথম শ্রী অমিতাভ বচ্চন আমাদের বাড়িতে আসলেন। নিশ্চয়ই দিনটা খুবই বিশেষ ছিলো আমাদের পরিবারের জন্য। বাবাকে শ্রদ্ধা জানাতে ও আমাদের সঙ্গে খানিকটা সময় কাটাতেই তিনি এখানে এসেছিলেন। খুবই ঐতিহ্যবাহী ও সবজিপ্রধান দুপুরের খাবার তৈরি করা হয়েছিলো সেদিন। কলার পাতা, কপার রঙের প্লেট ও বাসন কোসনে খাবার দেওয়া হয়েছিলো। সেগুলো মোটেই সোনার তৈরি ছিলোনা। দিনটি খুবই আবেগময় ছিলো আমাদের জন্য, বিশেষ দিনটি নিয়ে দয়া করে মজা করবেন না।
প্রভুর পুরো লেখাটি তুলে দিয়ে বিগ বি যোগ করেন, যদি কোনো কিছু পরিষ্কার করে না বলা হয়, তাহলে মানুষ নিজের মতো করে যা ইচ্ছে ভেবে নেয়। যেহেতু যোগাযোগের মাধ্যম আমাদের আছেই, কেন নয় পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়।
এই সময়ে গণমাধ্যমের কাজ কতটা কঠিন হয়ে উঠছে সেটাও কিন্তু ভাবার বিষয়। আমি আমার পরবর্তী জীবনে এই কাজের একটা অংশ হতে চাই।







