চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমিতাভের অবস্থা স্থিতিশীল, ২৬ কর্মচারীর রিপোর্ট নেগেটিভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২০
বিনোদন
A A

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন কোভিড-১৯ পজিটিভ হওয়ার পরে নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। অভিষেক বচ্চন শিগগিরই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারবেন। সোমবার এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সিনেমার কাজে অভিষেক বচ্চন সম্প্রতি বাড়ির বাইরে বের হয়েছিলেন। তাই যারা অভিষেক বচ্চনের সংস্পর্শে এসেছিলেন এবং বাড়ির কর্মচারীদের একটি তালিকা তৈরি করেছে বিএমসি। ৫৪ জনের সেই তালিকা থেকে বেশি ঝুঁকিতে থাকা ২৬ জনের করোনা টেস্ট করা হয়েছে। তাদের সবাই জলসার কর্মচারী। সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। কম ঝুঁকিতে থাকা বাকি ২৮ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

শনিবার রাতে অমিতাভ বচ্চনের টুইটার থেকে জানা যায় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর আসে অভিষেক বচ্চনের আক্রান্ত হওয়ার খবর। রবিবার জানা যায় ঐশ্বরিয়া এবং আরাধ্যও কোভিড পজিটিভ। বচ্চন পরিবারের চার সদস্য করোনা পজিটিভ আসার পরে, তাদের বাড়িটিকে একটি কনটেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে।

জয়া বচ্চনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিষেক বচ্চনঅমিতাভ বচ্চনআরাধ্যঐশ্বরিয়াকরোনাভাইরাসজয়া বচ্চন
শেয়ারTweetPin

সর্বশেষ

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না ৩৬ শতাংশ শিক্ষার্থী, কারণ কী?

জুলাই ৩, ২০২৬

সরকার উন্নয়নে বৈষম্য করলে কঠোর প্রতিবাদ করা হবে: জামায়াত আমির

জুলাই ৩, ২০২৬

পদত্যাগ করলেন জার্মানি কোচ নাগেলসম্যান

জুলাই ৩, ২০২৬

উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬

দেখা মিলল শেষ ষোলোর ১২ প্রতিপক্ষের

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT