চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেকেই নিজের প্রতিদ্বন্দ্বি অধরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা শাহীন সুমনের ‘পাগলের মতো ভালোবাসি’ ছবি দিয়ে বড় পর্দায় পা রাখেন নবাগতা চিত্রনায়িকা অধরা খান। নিজের অভিনীত প্রথম ছবিটি মুক্তির প্রতীক্ষায় থাকলেও ১২ অক্টোবর বড় পর্দায় অভিষিক্ত হতে চলেছেন এই নায়িকা। তাও একটি নয়, দুটি চলচ্চিত্র নিয়ে!

‘পাগলের মতো ভালোবাসি’র পর আরো দুটি চলচ্চিত্রে অভিনয় করেন অধরা খান। প্রথম ছবিটি মুক্তিতে বিলম্ব হলেও পরের দুটি ছবির সব কাজ সম্পন্ন হওয়ায় ছবি দুটির প্রযোজক ও নির্মাতারা আগামী ১২ অক্টোবর বড় পর্দায় মুক্তির তারিখ চূড়ান্ত করেছেন। একটি ছবির নাম ‘নায়ক’ এবং অন্যটির নাম ‘মাতাল’।

একসঙ্গে দুই ছবি নিয়ে বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন, কেমন লাগছে? জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে অধরা বলেন, অবশেষে আমার ছবি মুক্তি পেতে যাচ্ছে, এটা আনন্দের। কিন্তু আরেক দিক দিয়ে একটু খারাপও লাগছে, কারণ আমি ভেবেছিলাম একটার পর আরেকটা ছবি মুক্তি পাবে। দুটি সিনেমা একসাথে বড় পর্দায় মুক্তি পাচ্ছে, এটা নিয়ে একটু চিন্তায় আছি।

প্রথমে ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবিটি আগামী ১২ অক্টোবর মুক্তির তারিখ ঘোষণা করেন নির্মাতা। টিজার, পোস্টার ও ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে সোশাল মিডিয়ায় প্রচারণাও চলছিলো। নিজের অভিনীত প্রথম ছবি মুক্তি পাচ্ছে, এমন ভাবনা থেকে ‘নায়ক’-এর প্রচারণায় বেশ সরব ছিলেন অধরা নিজেও। কিন্তু এবার একইদিনে ‘মাতাল’ মুক্তির খবর!

অভিষেকেই নিজের প্রতিদ্বন্দ্বি, কী ভাবছেন অধরা? নায়িকার উত্তর, নিজেকে প্রতিদ্বন্দ্বি হিসেবে ভাবছি না। বা এভাবে দেখারও সুযোগও নেই। কারণ দুটি ছবিই আমার জন্য স্পেশাল। দুটি ছবিতেই মেইন হিরোইন আমি। দুটি ছবির পরিচালকও স্পেশাল। ছবি দুটি আলাদা হলেও ‘মাতাল’ ও ‘নায়ক’-এর সাথে আমার আত্মার সম্পর্ক, তাই আমি দুটি ছবিরই সমান ভালো চাইবো।

গেল ঈদে মুক্তির কথা ছিলো শাহীন সুমনের ‘মাতাল’। ছবিতে অধরার নায়ক হিসেবে দেখা যাবে চিত্রনায়ক সায়মন সাদিককে। মুক্তির তারিখ চূড়ান্ত হওয়ার পর শনিবার সন্ধ্যায় ইউটিউবে রিলিজ হয় ছবির ট্রেলার।
ট্রেলারে ‘মাতাল’:

ট্রেলারে ‘নায়ক’:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধরাইস্পাহানি আরিফ জাহাননায়কবাপ্পীমাতাললিড বিনোদনশাহীন সুমনসায়মন সাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট-লুঙ্গি পরাসহ যেসব পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ১৬, ২০২৬

কেনের পরের বিশ্বকাপ খেলার অনুপ্রেরণা হতে পারেন মেসি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT