চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষিক্ত তরুণের তোপে উড়ে গেল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

বয়স সবে ২১। এনগিদির বল দেখে সেটা বোঝার উপায় নেই। চতুর্থদিন ভয়ঙ্কর এক ইনকাটারে কোহলিকে ফিরিয়েছিলেন। শেষ দিন তার সামনে এক সেশনও ব্যাট করতে পারেনি সফরকারী ভারত। ছয় উইকেট নিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়াকে ১৩৫ রানে হারিয়ে দিয়েছেন অভিষিক্ত এই পেসার। প্রথম ইনিংসে পেয়েছিলেন এক উইকেট।

সাউথ আফ্রিকায় ২৫ বছর ধরে কোনো টেস্ট সিরিজ জেতে না ভারত। এবার প্রথম ম্যাচে হার ছিল ৭২ রানের। দ্বিতীয় ম্যাচে ফেরার আশা উবে গেল আরও করুণ চিত্রনাট্যে।

চতুর্থদিন শেষে তিন উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার সংগ্রহ ছিল ৩৫। শেষদিন জয়ের জন্য দরকার ছিল ২৫২।

আগের দিন ১১ রানে অপরাজিত থাকা পূজারা আর ৮ রান করে ফিরে যান। রানআউট হন তিনি। সঙ্গী পার্থিব প্যাটেলও ১০ রানের মাথায় রাবাদার বলে কাটা পড়েন। এরপর শুরু হয় এনগিদির তাণ্ডব। একে একে ফিরিয়ে দেন হার্দিক (৬), অশ্বিন (৩), সামি (২৮) এবং বুমরাহকে (২)।

ছবি: আইসিসি

এনগিদি নতুন বলে ভেতরে-বাইরে মুভ করাতে থাকেন। তার সঙ্গে মিশিয়ে দেন প্রায় ১৪০ কিলোমিটারের বাউন্স। কখনো স্লোয়ার। বিশেষ করে তার সহজাত ইনকাটার খেলতে হিমশিম খাচ্ছিলেন ডানহাতি ব্যাটসম্যানরা।

আগেরদিন ১৬তম ওভারে তেমনি একটি বলে বিরাট কোহলিকে ভড়কে দেন। অফস্টাম্পের অনেক বাইরে পিচ করে বিষাক্ত বাউন্সার ভেতরে ঢুকে আসে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি প্রথম ইনিংসে দেড় শতাধিক রান করা ভারতীয় অধিনায়ক। ২০ বলে পাঁচ করে ফিরেছিলেন।

Reneta

সেঞ্চুরিয়ানে টস হেরে আগে বল করতে নামে ভারত। মার্করাম (৯৪), হাশিম আমলা (৮২) এবং প্লেসিসের (৬৩) ব্যাটে ৩৩৫ রান সংগ্রহ করে স্বাগতিক সাউথ আফ্রিকা। চার উইকেট নিয়েছিলেন অশ্বিন। ইশান্ত শর্মা তিনটি।

জবাব দিতে নেমে কোহলি (১৫২) আর মুরালি বিজয় (৪৬) ছাড়া ভারতের আর কেউ দাঁড়াতে পারেননি। দলটি গুটিয়ে যায় ৩০৭ রানে। চার উইকেট নিয়েছিলেন মরকেল। ওই ইনিংসে এনগিদি ১৪ ওভার বল করে ১ উইকেট পান।

লিড নিয়ে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকার এলগার (৬১), ভিলিয়ার্স (৮০) এবং প্লেসিস (৪৮) দলকে ২৫৮ পর্যন্ত নিয়ে যান। প্রথম ইনিংসের লিডসহ জয়ের জন্য ভারতের টার্গেট দাঁড়ায় ২৮৭।

সাউথ আফ্রিকাকে অলআউট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মোহাম্মদ সামি এবং বুমরাহ। দুজনে যথাক্রমে চারটি এবং তিনটি উইকেট নেন। ইশান্ত শর্মা নেন দুটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাউথ আফ্রিকা-ভারত টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নবম ওয়েজবোর্ডে সাংবাদিকদের স্বার্থ গুরুত্ব পাবে: তারানা হালিম

পরবর্তী

সাফাই গাইলেন শামীম ওসমান

পরবর্তী

সাফাই গাইলেন শামীম ওসমান

আতঙ্কজনক পরিস্থিতির ছবি, হাতের আঙুলের ছবি, ভয়াবহতা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়ের সঙ্গে অভিমান করে ছেলের ‘আত্মহত্যা’

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT