চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসী আলোচনায় অংশ না নেয়ার সম্ভাবনায় মিয়ানমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ণ ১৬, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

দক্ষিণ-পূর্ব এশিয়া সাগরে ভাসমান অভিবাসীদের বড় অংশই রোহিঙ্গা হলেও সংকটের জন্য মিয়ানমার দায়ি নয় বলে দাবি করেছে মিয়ানমার সরকার। তাই অভিবাসী ইস্যুতে জরুরি অধিবেশনে দেশটি অংশ নাও নিতে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রপ্রধানের কার্যালয়।

শরণার্থী সমস্যা সমাধানে ১৫টি দেশকে নিয়ে আগামী ২৯ মে থাইল্যান্ড একটি আলোচনার আয়োজন করেছে।

কিন্তু মিয়ানমারের রাষ্ট্রপতির কার্যালয় থেকে পরিচালক জ্যা হিতায় বলেছেন, আলোচনায় যদি রোহিঙ্গা শব্দটি ব্যবহার করা হয় তাহলে তারা অংশ নেবেন না। কারণ তারা এই শব্দটিকে স্বীকৃতি দেননি।

তিনি আরো বলেন, তারা অভিবাসী সমস্যাকে অবহেলা করছেন না। কিন্তু এই সমস্যার জন্য মিয়ানমার দায়ি তাও মেনে নেবেন না। থ্যাইল্যান্ডের মানব পাচার সংক্রান্ত আইনের দুর্বলতার জন্য সমস্যা এতোটা ভয়াবহ রূপ ধারণ করেছে বলে তিনি মনে করেন।

থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার নিকটবর্তী সাগরে এখনও ভাসমান অবস্থায় দিন কাটাচ্ছেন প্রায় পাঁচ হাজার বাংলাদেশী এবং রোহিঙ্গা শরণার্থী। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং মিয়ানমার শরণার্থীদের নৌকাগুলো ফিরিয়ে দিচ্ছে। ভাসমান এই শরণার্থীরা খাবারের অভাবে অনেক কষ্টে দিন কাটাচ্ছেন।

বৌদ্ধ ধর্মাবলম্বী প্রধান রাষ্ট্র মিয়ানমার থেকে রোহিঙ্গা মুসলমানরা দেশটির নাগরিক হিসেবে স্বীকৃতি না পা্ওয়ায় সেখান থেকে চলে যাচ্ছেন। আর কিছু বাংলাদেশী অর্থনৈতিক কারণে বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ, সতর্ক করলো আইএসপিআর

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসামুক্ত থাকার সময় কমাচ্ছে থাইল্যান্ড

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মানববন্ধন

মে ১৯, ২০২৬

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য কঠোর নিয়ম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT