চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয় নাকি গ্ল্যামার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫০ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
শাবানা আজমি

শাবানা আজমি

অভিনয় নাকি গ্ল্যামার? ঠিক কোনটা বেশি গুরুত্বপূর্ণ! যদিও অনেকেই দুটোর কথাই বলবেন। কিন্তু শাবানা আজমি বেছে নিয়েছেন অভিনয়কে। তার কাছে ‘সিনেমাটাই গুরুত্বপূর্ণ, পোশাক নয়। সম্প্রতি নিজের এক টুইটার পোস্টে এ কথা বলেছেন শাবানা আজমি। ফলে গ্ল্যামার নিয়ে ব্যাস্ত সময় কাটানো অভিনেত্রীদের কাছে অনুকরণীয় হতে পারে তার এই মন্তব্য।

ব্যক্তিগত জীবনে তো আর কম সাফল্য পাননি শাবানা। আর এ জন্য তাকে মনে করা হয় পুরো উপমহাদেশের অন্যতম সেরা অভিনেত্রী। সব ধরনের চরিত্রেকে ফুটিয়ে তুলতে তার জুড়ি নেই। চরিত্রের এমন গভীরে ঢুকতে পারার ক্ষমতা কম অভিনেত্রীরই আছে।

সেই ১৯৭৪ সালে সিনেমায় প্রবেশ। এর পর আর কখনোই থামেননি তিনি। পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি। ‘অঙ্কুর’, ‘নিশান্ত’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘ফায়ার’, ‘পার’ , ‘গডমাদার’ ছবিগুলোতে অভিনয় তাকে রেকর্ড পাঁচবার এনে দিয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সম্প্রতি শাবানা টুইটারে পোস্ট করা একটি ছবি বেশ আলোচিত হয়েছে। একেবারে সাদামাটা একটা ছবি। এখন থেকে প্রায় চল্লিশ বছর আগের। কিন্তু সেই ছবিটাই যে অনেক স্মৃতির সাক্ষর হয়ে রয়ে গেছে! সালটা ১৯৭৬। ফ্রান্সে তখন চলছে ২৯তম কান চলচ্চিত্র আসর। বিশ্বের সব প্রান্তের চলচ্চিত্রপ্রেমীরা হাজির সে আসরে। ঐতিহাসিক সে আসরে উপস্থিত ছিলেন শাবানাও।

তার সে ছবিই যেন আরেকবার মনে করিয়ে দেয়, পাকা অভিনেতা হতে পারাটাই আসলে মুখ্য। অন্তত পাঁচটি ডক্টরেট ডিগ্রি অর্জন করা শাবানা আজমির কাছে তো তাই-ই। ইন্ডিয়ান টাইমস।

সালটা ১৯৭৬ সালে ফ্রান্সে ২৯ তম কান আসরে শাবানা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাবানা আজমি
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT