ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামরার তদন্তের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট। রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাছে সার্চ এন্ড রেসকিউ ইকুইপমেন্ট হস্তান্তর অনুষ্ঠান শেষে ওই তদন্ত নিয়ে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
অভিজিত হত্যা মামলার তদন্ত চলাকালে ঢাকায় এসে ঘটনাস্থল পরিদর্শনের পর ল্যাবে নিয়ে আলামত পরীক্ষার আগ্রহ প্রকাশ করে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। ওই রিপোর্ট আসতে দেরীর কারণে তদন্তে গতি আসছে না। তবে এব্যপারে কিছু বলেননি রাষ্ট্রদূত।
স্ত্রী বন্যাকে সঙ্গে নিয়ে অমর একুশে বই মেলা থেকে বাসায় ফেরার পথে টিএসসি সড়ক দ্বীপের কাছে কুপিয়ে হত্যা করা হয় যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ব্লগার প্রকৌশলী ড. অভিজিৎ রায় কে। মারাত্মক আহত হন তার স্ত্রী বন্যা। ওই মামলার তদন্ত করছে ডিবি।
রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাছে সার্চ অ্যান্ড রেসকিউ ইকুইপমেন্ট হস্তান্তর অনুষ্ঠান শেষে ওই তদন্ত নিয়ে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
তিনি বলেন, তদন্তের কাজে পুলিশের কাছ থেকে যে সহযোগিতা পাচ্ছি তাতে আমরা সন্তুষ্ট। এটি খুবই জটিল একটি বিষয়। আশা করছি এর পরে নতুন কিছুর সন্ধান মিলবে এই মামলার বিষয়ে। আমরা খুবই আশাবাদী। পুলিশও সহযোগিতা করছে। আশা করি ন্যায় বিচার আসবে।
অভিজিত হত্যা মামলার তদন্ত চলাকালে ঢাকায় এসে ঘটনাস্থল পরিদর্শনের পর নিজেদের ল্যাবে নিয়ে আলামত পরীক্ষার আগ্রহ প্রকাশ করে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। ওই রিপোর্ট আসতে দেরীর কারণে তদন্তে গতি আসছে না। তবে এব্যপারে কিছু বলেননি রাষ্ট্রদূত।






