চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেজর জিয়া চতুর, হয়তো অন্য দেশে গা ঢাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আদালত, জনপদ, মানিকগঞ্জ
A A
মানিকগঞ্জ প্রতিনিধি: ব্লগার লেখক অভিজিৎ হত্যা মামলায় দণ্ডিত পলাতক আসামী মেজর জিয়াকে ধরে রায় কার্যকর করার জন্যে চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ মঙ্গলবার দুপুর ৩ টায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধার ভাস্কর্য উদ্বোধন শেষে সাংবাদিককের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লেখক অভিজিৎ হত্যা মামলার রায়ে ৫ জনের মৃত্যু ও একজনের যাবজ্জীন কারাদণ্ড হয়েছে। মেজর জিয়া চতুর লোক। আমাদের কাছে তথ্য আছে, মেজর জিয়া হয়তো অন্য দেশে গা ঢাকা দিয়ে আছে। আমাদের চেষ্টা আছে তাকে ধরে নিয়ে আসা এবং রায় কার্যকর করার জন্যে।
তিনি আরও বলেন, আমাদের কথা হলো মামলায় সুষ্ঠু তদন্ত হয়েছে। তদন্তে যারা জড়িত ছিলেন তারা জানান আনসারউল্লাহ বাংলাটিমের একটি দল হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল। তখন জঙ্গী উত্থান হয়েছিল বাংলাদেশে, তখন আমাদের আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টায় তাদের সকল কার্যক্রম ব্যর্থ করেছিল।
জেলা পরিষদের অর্থায়নে ৩৪ লক্ষ ৯৬ হাজার টাকা ব্যায়ে ১০ ফুট উচ্চতার রণাঙ্গনে যুদ্ধরত একটি মুক্তিযোদ্ধার ভাস্কর্য নির্মান করা হয়েছে।
উদ্বোধন শেষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খাঁন ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেজর জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT