চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবিলম্বে সিইসির পদত্যাগ চেয়েছেন ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার পদত্যাগ দাবি করে পক্ষপাতহীন ও যোগ্য প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
মঙ্গলবার গুলশানে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।
ফখরুল বলেন, নির্লজ্জ নির্বাচন কমিশনকে নিরপেক্ষ নির্বাচন করতে না পারায় জাতির কাছে ক্ষমা চাইতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চাই।
তিনি বলেন, আজকে আমরা ড. কামাল হোসেনের নেতৃত্বে সিইসির সঙ্গে বৈঠক করতে নির্বাচন কমিশনে যাই। সেখানে সারা দেশে আমাদের নেতাকর্মী ও প্রার্থীদের উপর যে নির্বিচারে হামলা হয়েছে তা প্রমাণসহ তুলে ধরি। কিন্তু নির্বাচন কমিশনার নির্লজ্জভাবে ক্ষমতাসীন দলের একজন কর্মচারীর মত আমাদের যৌক্তিক কথাকে অস্বীকার করেছেন। তিনি আমাদের অভিযোগগুলো অস্বীকার করে পক্ষপাতদুষ্ট ও অসৌজন্যমূলক বক্তব্য দিয়েছেন, যাতে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ ক্ষুব্ধ ও বিস্মিত হয়েছেন। এই কমিশনারের কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন দূরের কথা, নিরপেক্ষ ও সৌজন্যমূলক আচরণ পাওয়াও অসম্ভব।
সংবাদ সম্মেলনে সন্ধ্যায় হামলায় আহত রক্তাক্ত গয়েশ্বর চন্দ্র রায়ও উপস্থিত ছিলেন ।
এসময় গয়েশ্বর চন্দ্র বলেন, এ ঘটনার জন্য নির্বাচন কমিশন দায়ী। এই নির্বাচন কমিশন আলবদর আল শামসের মতো আচরণ করছে। আমার ওপর হামলার ঘটনায় নির্বাচন কমিশনকেই দায়ী করছি।
৩০ ডিসেম্বর গণতন্ত্রের যুদ্ধে জয়ী হতে আরো রক্ত দিতে রাজি আছেন বলে জানান গয়েশ্বর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনঐক্যফ্রন্টসিইসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলায় ডিআরইউর নিন্দা

পরবর্তী

শেষ মুহূর্তে বিএনপির প্রার্থিতা পেলেন বেবী নাজনীন

পরবর্তী

শেষ মুহূর্তে বিএনপির প্রার্থিতা পেলেন বেবী নাজনীন

ফেসবুকে 'ওভার শেয়ারিং' করছেন না তো?

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT