স্পোর্টস

অবসরে চন্দরপল

অবসরে চন্দরপল

দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ার শেষে সব ধরণের ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় বললেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি খেলোয়াড় শিবনারায়ন চন্দরপল।

ব্রায়ান লারার পরে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার এই ৪১ বয়সী চন্দরপল।

তবে বিদায়টা খুব সুখের হয়নি চন্দরপলের। গত মে মাসে বাজে পারফরম্যান্সের জন্য ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের দল থেকে বাদ দেয়া হয়।

চন্দরপল দলে ফেরার আশা করলেও ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল ইঙ্গিত দিয়েছে চন্দরপল তাদের বিবেচনায় নেই।

আধুনিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের পরে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা চন্দরপল ১৬৪টি টেস্টে ৫১.৩৭ গড়ে ১১ হাজার ৮৬৭ রান করেছেন।

সেঞ্চুরি করেছেন ৩০ টি। ওয়েস্ট ইন্ডিজকে ১৪ টি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন। ২৬৮ টি ওয়ানডেতে ৪১.৬০ গড়ে করেছেন ৮ হাজার ৭৭৮ রান, সেঞ্চুরি ১১ টি।

২০১১ সালের বিশ্বকাপের পরে অবশ্য আর ওয়ানডে খেলেননি। এছাড়া ২২ টি আন্তর্জাতিক টি টোয়েন্টিও খেলেছেন তিনি।

ক্যারিয়ারের শুরুর দিকে লেগ ব্রেক বল করতেন তিনি। পরে অবশ্য বোলিংয়ে হয়ে পড়েন অনিয়মিত। টেস্ট আর ওয়ানডে মিলিয়ে তার উইকেট সংখ্যা ২৩।

বিষয়:চন্দরপল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…