চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসরে গেইল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের পরে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইল। রোববার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

এদিন টুইটারে বোর্ড জানায়, ‘উইন্ডিজ ব্যাটসম্যান ক্রিস গেইল ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠেয় আইসিসি ক্রিকেট বিশ্বকাপের পর আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসরের কথা ঘোষণা করেছেন।’

১৯৯৯ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ক্রিস গেইলের। এখন পর্যন্ত তিনি ২৮৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এই জামাইকান খেলোয়াড়ের সংগ্রহে ৯৭২৭ রান। এর মধ্যে ২৩টি সেঞ্চুরি এবং ৪৯টি হাফ সেঞ্চুরির রেকর্ড তার ঝুলিতে। ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ান ডে কেরিয়ারের সর্বোচ্চ ২১৫ রানের ইনিংস খেলেন গেইল।

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ওয়ানডে থেকে অবসরের কথাও জানিয়ে দিলেন গেইল।

গত বছর জুলাইয়ে শেষবার ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে খেলেছেন। অবশেষে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠের সিরিজের প্রথম দু’টি ওয়ানডে’র জন্য জাতীয় দলে নির্বাচিত হয়েছেন গেইল। কেনিংটন ওভালে ইংলিশদের বিরুদ্ধে মাঠে নামার প্রস্তুতির ফাঁকেই অবসরের কথা জানিয়ে দেন তিনি।

গেইল হলেন ইতিহাসের একমাত্র ক্রিকেটার, যিনি টেস্টে ত্রিশতরান, ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি ও আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচে সেঞ্চুরি করেছেন। ১০৩টি টেস্টে গেইল ১৫টি শতরানসহ ৭২১৪ এবং ৫৬টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচে দু’টি শতরানসহ ১৬০৭ রান করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গেইললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT