চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসরপ্রাপ্ত ও মৃত নাবিকের সন্তানদের কোটা ফিরে পাওয়ার রিটে রুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৭ পূর্বাহ্ণ ০৬, মে ২০২৩
- সেমি লিড, আদালত
A A

অবসরপ্রাপ্ত বা মৃত নাবিকের সন্তানদের একই পেশায় প্রবেশের ট্রেনিংয়ে ২০ শতাংশ কোটা ফিরে পাওয়ার প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

বাংলাদেশ সি ফেয়ারারস ইউনিয়নের করা এক রিটের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো: বশির উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার খন্দকার এম এস কাউসার।

রিটের রুলের বিষয়টি জানিয়ে এই আইনজীবী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘উত্তাল সমুদ্রে বছরের পর বছর জীবন অতিবাহিত করে দেশের বৈদেশিক বাণিজ্যকে টিকিয়ে রাখা নাবিকদের অবসর গ্রহণ বা মৃত্যুর পর তাদের সন্তানরা এ পেশায় প্রবেশের যে ট্রেনিং হয় তাতে ২০ শতাংশ কোটা পেয়ে আসছিল। কিন্তু ২০২২ সালে এক নীতিমালার মাধ্যমে এ কোটা কমিয়ে ৫ শতাংশ করে দেয়া হয়। ফলে অবসরপ্রাপ্ত ও মৃত নাবিকের সন্তানদের অনেক দিন ধরে পেয়ে আসা ২০ শতাংশ কোটা থেকে বঞ্চিত হচ্ছিল। তাই ২০ শতাংশ কোটা ফিরে পাওয়ার জন্য নাবিকদের সন্তানদের পক্ষে বাংলাদেশ সি ফেয়ারারস ইউনিয়ন হাইকোর্টে একটি রিট করেন।’

ব্যারিস্টার খন্দকার এম এস কাউসার বলেন, এই রিটের শুনানিতে আমরা বলেছি যে, অবসরপ্রাপ্ত নৌ বাহিনীর সদস্যদের জন্য এ কোটা যেহেতু অনেক বৎসর ধরে অপরিবর্তিত আছে, সেহেতু নাবিক সন্তানদের এ কোটা হঠাৎ কমিয়ে দেয়ার কোন যৌক্তিক কারন নাই। এছাড়া এবিষয়ে আমাদের দেয়া লিগ্যাল নোটিশে বিবাদিদের একজন স্বীকার করেছেন নাবিক সন্তানদের ২০ শতাংশ কোটা দাবী যৌক্তিক। অবশেষে আদালত অবসরপ্রাপ্ত ও মৃত নাবিকের সন্তানদের কোটা ফিরে পাওয়ার বিষয়ে রুল জারি করেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিটরুলহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT