চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে ৭ ঘনিষ্ঠ বন্ধুসহ গ্রেপ্তার শাহরুখপুত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২১
বিনোদন
A A

মাদকসহ আটক হয়েছেন আগেই।  টানা কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রবিবার বিকেল সাড়ে চারটা নাগাদ শাহরুখ পুত্র আরিয়ানকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ‘নারকোটিক কন্ট্রোল ব্যুরো’ (এনসিবি)।

আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানিয়েছে, রবিবার দুপুর ২টা (ভারতীয় সময়) নাগাদ গ্রেপ্তার করা হয়েছে শাহরুখ খান ও গৌরী খানের বড় ছেলে আরিয়ানকে। এনডিপিএস আইনের ৮সি, ২০বি, ২৭ এবং ৩৫ নম্বর ধারায় গ্রেপ্তার করা হয়েছে আরিয়ান খানকে।

আরিয়ানের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নিষিদ্ধ মাদক ও নগদ ১ লক্ষ ৩৩ হাজার রুপি। মাদকের মধ্যে ছিলো ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ পিলস।

এনসিবির সামনে সাংবাদিকদের ভিড়

জানা যায়, আরিয়ানের সঙ্গে থাকা নিষিদ্ধ মাদক উদ্ধারের পর ম্যাজিস্ট্রেট এগুলো আদালতে পেশ করে। এরপর হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হয় আরিয়ানের। সেখানে তার মাদক সেবনেরও প্রমাণ মেলে।

শাহরুখপুত্র ছাড়াও এদিন গ্রেপ্তার করা হয়েছে আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্ট এবং দিল্লির ফ্যাশন ডিজাইনার মুনমুন ধামেচাকে। এই তিনজন ছাড়াও আটক ব্যক্তিদের তালিকায় নাম রয়েছে নুপূর সারিকা, ইশমিত সিং, মোহক জয়সওয়াল, বিক্রান্ত চোকার, গোমিত চোপড়ার। এনসিবি জানিয়েছে, প্রত্যেকেই বিত্তশালী পরিবারের সন্তান। মোহক, নুপূর ও গোমিত তিনজন দিল্লির বাসিন্দা, বাকিরা থাকেন মুম্বাইয়ে।

শনিবার নাটকীয় কায়দায় এক বিলাসবহুল প্রমোদতরীতে হানা দেয় মাদক নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকরা।ক্রুজে ‘রেভ পার্টি’-র আয়োজনের খবর ১৫ দিন আগেই পেয়েছিল এনসিবি। সে খবর পেয়েই উৎ পেতেছিলেন তারা। অবশেষে যাত্রী সেজে ক্রুজে পৌঁছে সেখান থেকে শাহরুখ পুত্র আরিয়ান ও তার ঘনিষ্ঠ বন্ধুসহ মোট ৮ জনকে আটক করে এনসিবি। শনিবার গভীর রাতে এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় বি-টাউনে।

Reneta

এরপর রবিবার সকালে আরিয়ান খানকে আটক করে জিজ্ঞাসাবাদের কথা স্বীকার করে এনসিবি। বেলা যত গড়িয়েছে ততই মাদক মামলায় শাহরুখ পুত্রের নাম জড়ানো নিয়ে চাঞ্চল্য বেড়েছে। শেষমেষ এলো গ্রেপ্তারের ঘোষণা।

ঘনিষ্ঠ বন্ধুবান্ধব সহ গ্রেপ্তার আরিয়ান

এদিকে শোনা যাচ্ছে, বড় ছেলে আরিয়ান খানকে ছাড়াতে সকল কাজ স্থগিত করে এনসিবির অফিসে ছুটেছেন শাহরুখ দম্পতি। যদিও মাদকের সাথে ছেলের সংশ্লিষ্টতার ব্যাপার নিয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করেননি শাহরুখ কিংবা গৌরী খানের কেউই।

ছেলে আটক হওয়ার পর থেকে মানসিক ভাবে প্রচণ্ড ভেঙে পড়েছেন গৌরী। কাজের জন্য বিদেশে যাওয়ার কথা ছিল তারও। তবে আপাতত শাহরুখের সঙ্গে শহরে থাকবেন গৌরী। ছেলের দুঃসময়ে তার পাশে থাকতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তারা।

শুধু তাই নয়, আসন্ন সিনেমা ‘পাঠান’ এর জন্য স্পেনে উড়াল দেওয়ার কথা থাকলেও, ইতোমধ্যে সেটিও স্থগিত করেছেন অভিনেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিয়ানগৌরী খানগ্রেপ্তারনায়কনায়খনিষিদ্ধপাঠানপ্রমোদতরীবলিউডমাদকলিড বিনোদনশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেসবুকে প্রেম, চীন থেকে নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন যুবক

জুলাই ৩০, ২০২৬

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

জুলাই ৩০, ২০২৬

শুধু ওষুধ নয়, রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফর ও বাংলাদেশ-চীন সম্পর্কের গতিপ্রকৃতি

জুলাই ৩০, ২০২৬

জনস্বাস্থ্য উন্নয়নে পুষ্টিবিদ ও পথ্যবিদদের ভূমিকা জোরদারের আহ্বান

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT