ক্রিকেট

অবশেষে দল পেলেন মিরাজ

বাংলাদেশ ক্রিকেটার মিরাজের দল পাওয়ার পর উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার মিরাজ দল পাওয়ার পর উল্লাস প্রকাশ করছেন, মাঠে খেলা চলাকালীন।. Channel i News – চ্যানেল আই নিউজ

একজন ডিরেক্ট সাইনিং, পরে দেশি প্লেয়ারদের আট রাউন্ড ড্রাফট পেরিয়ে গেল। মাঝে দলগুলো বিদেশি খেলোয়াড় নিয়ে নেয় চারজন করে। সব পেরিয়ে অবশেষে আসে মেহেদী হাসান মিরাজের নাম। জাতীয় দলের অন্যতম অলরাউন্ডারকে ড্রাফটের শেষদিকে দলে টেনেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

সোমবার রাজধানীর একটি হোটেলে হয়ে গেল বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। তাতে দেশি খেলোয়াড় নেয়ার একেবারে শেষদিকে মিরাজকে খেলার সুযোগ করে দেয় ফ্র‍্যাঞ্চাইজিটি।

আফিফ-শামীম-শরিফুলদের সঙ্গে একই দলে আসছে আসর মাতাবেন মিরাজ।

ডিরেক্ট সাইনিংয়ে ড্রাফটের আগে সরাসরি এই দলে এসেছেন ক্যাটাগরি ‘বি’র নাসুম আহমেদ।

বিষয়:চট্টগ্রাম বঙ্গবন্ধু বিপিএল-২০২২ মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম মেহেদী হাসান মিরাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…