চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে ‘গোল্ডেন গার্ল’ সিন্ধু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৯
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

আর কোনো ব্রোঞ্জ নয়, আর রৌপ্যও নয়- অবশেষে অপ্রতিরোধ্য সোনার মেয়ে হয়ে গেলেন তিনি! নানজিংয়ে কান্নায় ভেঙে পড়ার এক বছর পর ভারতের পুসারলা ভি সিন্ধু সমালোচকদের চুপ করে দিয়ে ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়ন হলেন। টানা তৃতীয় ফাইনালে খেলার পর সোনার সাফল্যের দেখা পেলেন।

নোজোমি ওকুহারাকে ধরাশায়ী করে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন। প্রথম ভারতীয় হিসাবেও এমন নজির গড়লেন। এই নিয়ে টানা তিনবার বিশ্বচ্যাম্পিয়নশিপের খেতাবি লড়াইয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। গত দু’বার রানার্স হয়ে রৌপ্য পদকেই সন্তুষ্ট থাকতে হয়েছিল হায়দরাবাদী ব্যাডমিন্টন কুইনকে।

এবার বিশ্বচ্যাম্পিয়নশিপ অভিযান শুরুর আগে সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন পদকের রং বদলের। কথা রেখেছেন সিন্ধু। জাপানি তারকাকে ২১-৭, ২১-৭ স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে ইতিহাসে চিরস্থায়ী জায়গা করে নিলেন।

Banglabid

২০১৭ বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে রূপকথার লড়াই হয়েছিল সিন্ধু ও ওকুহারার মধ্যে। সেবার প্রায় ২ ঘণ্টার ম্যারাথন লড়াই শেষে ওকুহারার কাছে সিন্ধু পরাজিত হয়েছিলেন ১৯-২১, ২২-২০, ২০-২২ গেমে। সেদিক থেকে এবার ওকুহারাকে ধরাশায়ী করে মধুর প্রতিশোধই নিলেন পিভি। মাঝে ২০১৮ সালের ফাইনালে ক্যারোলিনা মারিনের কাছে ১৯-২১, ১০-২১ গেমে হেরেছিলেন পুসারলা।

এই নিয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপে মোট পাঁচটি পদক জিতলেন সিন্ধু। ২০১৩ ও ২০১৪ সালে পরপর দু’বার বিডব্লুএফ বিশ্বচ্যাম্পিয়নশিপের মেয়েদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। ২০১৭ ও ২০১৮ সালে পরপর দু’বার রুপার পদক গলায় ঝোলান ভারতীয় তারকা। এবার প্রথম ভারতীয় হিসাবে বিশ্বচ্যাম্পিয়নশিপের সোনার পদক জিতলেন সিন্ধু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণপিটুনিতে নিহতদের জীবন রক্ষায় সরকারের ব্যর্থতা কেন অবৈধ নয়: হাইকোর্ট

পরবর্তী

কাশ্মীরের ঘটনায় এবার আশঙ্কায় নাগারা, চান নিজস্ব পতাকা

পরবর্তী
নাগাল্যান্ড-পতাকা-ভারত

কাশ্মীরের ঘটনায় এবার আশঙ্কায় নাগারা, চান নিজস্ব পতাকা

ঢাবির ১০ শিক্ষার্থী পেলেন ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT