চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে এক ভোটে পাস হলো ব্রেক্সিট পেছানোর প্রস্তাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ০৪, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্রেক্সিট পেছানোর ভোট

অবশেষে মাত্র এক ভোটের ব্যবধানে ব্রিটিশ পার্লামেন্টে পাস হলো ব্রেক্সিট পেছানোর প্রস্তাব। লেবার নেতা ভেটি কুপারের নেতৃত্বে একদিনের মধ্যেই পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমনসে এ প্রস্তাব পাস হয়।

বিবিসি জানিয়েছে, কোনো চুক্তি ছাড়া যেন ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসতে না হয়, সেজন্য বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ৩১২ ভোটের বিপরীতে ৩১৩ ভোটে সিদ্ধান্ত হয়েছে, প্রধানমন্ত্রী টেরেসা মে’কে চাপ দেয়া হবে, যেন তিনি ব্রেক্সিট প্রক্রিয়া কার্যকরের জন্য সময় বাড়াতে ইইউ’র কাছে আবেদন জানান।

তবে নতুন এই প্রস্তাব আইন হিসেবে প্রণয়নের জন্য অবশ্যই উচ্চকক্ষ হাউজ অব লর্ডসের অনুমোদন লাগবে। অবশ্য ব্রেক্সিটের সময় বাড়ানোর ক্ষেত্রে চূড়ান্ত অনুমোদন আসতে হবে ইইউ থেকেই।

একদিন আগে ব্রেক্সিট নিয়ে অচলাবস্থা কাটাতে লেবার নেতা জেরেমি করবিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী টেরেসা মে। তারপরই এ ধরনের একটি বিলে এমপিদের সমর্থন জানানোকে ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন মে সরকারের এক মুখপাত্র।

এর আগে স্থানীয় সময় সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমনসে কাস্টমস ইউনিয়ন এবং নরওয়ে-পদ্ধতির ব্যবস্থাপনায় যুক্তরাজ্যকে একক বাজার ব্যবস্থায় রাখাসহ চারটি বিকল্প প্রস্তাবের ওপর ভোট হয়েছিল। কিন্তু সেই ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায়নি একটি প্রস্তাবও। এই অচলাবস্থা কাটাতেই করবিনের সঙ্গে দেখা করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

তবে ব্রেক্সিটের চূড়ান্ত অনুমোদনের আগে জনগণের ভোটই পুরোপুরি বিশ্বাসযোগ্য প্রস্তাবনা হবে বলে মনে করছেন চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)টেরেসা মেব্রেক্সিট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT