স্পোর্টস

অবশেষে উইকেট

অবশেষে উইকেট

প্রথমদিন এক উইকেটের পর দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনে দ্বিতীয় উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। ধনঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। ২২৯ বলে ১৭৩ করে গেছেন তিনি।

দ্বিতীয় উইকেটে সিলভা-মেন্ডিস ৩০৮ রান যোগ করেন। রানের দিক থেকে এটি শ্রীলঙ্কার অষ্টম সেরা জুটি।

আগের দিন সেঞ্চুরি করা ধনঞ্জয়া ডি সিলভা তৃতীয় দিন সকাল থেকে আগ্রাসী হয়ে ওঠেন। তার সঙ্গে ৮৩ রান নিয়ে শুরু করা কুশল মেন্ডিস তিন অঙ্ক স্পর্শ করেন সময় নিয়ে।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৫১৩ রানে অলআউট হয়। মুমিনুল হক করেন ১৭৬ রান। মুশফিক ৯২। রিয়াদ অপরাজিত ছিলেন ৮৩ রান নিয়ে। তার আগে ওপেনার তামিম করে যান ৫২, ইমরুল ৪০।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৩ সালে গল টেস্টে ৬৩৮ করেছিলেন মুশফিকরা। সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

শ্রীলঙ্কা জবাব দিতে নেমে রানের খাতা খোলার আগেই ওপেনার করুনারত্নেকে হারায়। স্লিপে ইমরুলের হাতে তাকে ধরা পড়তে বাধ্য করেন মিরাজ।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি হাত ঘুরিয়েছেন তাইজুল এবং সাঞ্জামুল। কেউই সাফল্য পাননি।

বিষয়:বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…