আন্তর্জাতিক

অবরোধ ভাঙতে সিরিয়ায় বিদ্রোহীদের বড় ধরণের হামলা

অবরোধ ভাঙতে সিরিয়ায় বিদ্রোহীদের বড় ধরণের হামলা

সিরিয়ায় পূর্ব আলেপ্পোতে সরকারি বাহিনীর অবরোধ ভাঙতে করতে বড় ধরণের হামলা শুরু করেছে বিদ্রোহীরা।

সন্ত্রাসী সংগঠন আল-কায়দা ’র অনুসারী আল-নুসরা ফ্রন্টের বিদ্রোহীরাই এই হামলায় নেতৃত্ব দিচ্ছে।

যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে,সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন পশ্চিম আলেপ্পো লক্ষ্য করে কয়েকশ মিসাইল নিক্ষেপ করেছে বিদ্রোহীরা। বিদ্রোহীদের এই হামলায় কমপক্ষে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

আলেপ্পোর পশ্চিম অংশ ছাড়াও বিদ্রোহীদের হামলার অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আল-নায়রাব বিমানবন্দর। কারণ বিমানবন্দরটি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন। একই সঙ্গে উপকূলবর্তী লাতাকিয়ায় রুশ বিমান ঘাঁটি লক্ষ্য করেও চালানো হয়েছে মর্টার হামলা।

ahrar-al-sham-fighters-with-a-captured-tank-10-7-2015

বেশ কয়েক মাস ধরেই পূর্ব আলেপ্পো ঘিরে রেখেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনারা। মিত্র রাশিয়াও চালাচ্ছে বিমান হামলা। বিদ্রোহী ও সম্মিলিত বাহিনীর চলমান যুদ্ধে আলেপ্পোতে আটকা পড়েছে প্রায় ৩ লাখ সাধারণ মানুষ।

আলেপ্পো হচ্ছে সিরিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল। তবে আসাদ বিরোধীদের সন্ত্রাসী তৎপরতায় ২০১২ সাল থেকেই দু’ভাগে বিভক্ত আলেপ্পো।

বিষয়:সিরিয়া যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…