স্পোর্টস

অপ্রতিরোধ্য তামিমের টানা দ্বিতীয় শতক

অপ্রতিরোধ্য তামিমের টানা দ্বিতীয় শতক

তামিম জাদুতে সম্মোহিত পুরো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে বিস্ময় জাগানো বিধ্বংসি এক ইনিংস খেলে টানা দ্বিতীয় শতক পূরণ করলেন তিনি। বহু বিতকের মধ্যে থাকা তামিম স্বরূপে ফেরার ইঙ্গিতি দিয়েছিলেন গত ম্যাচেই। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ১৩৫ বলে ১৩২ রানের চোখধাঁধানো অসাধারন এক ইনিংস খেলে বোলারদের দুঃস্বপ্নই দিয়েছিলেন তিনি।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের ৬ষ্ঠ শতক পূরণ করলেন তামিম ইকবাল। পাকিস্তানি বোলারদের পাড়ার খেলোয়ার বানানোর মত ধুন্ধুমার এই শতক হাঁকানোর পথে তামিম খরচ করেন মাত্র ১০৮ টি বল। ১৬ টি চারে সাজানো তার ইনিংসটি বিনোদিত করে গোটা দেশকে।

উদ্বোধনী জুটিতে নিজের ধারাবাহিকতা প্রমাণের এই খেলায় এতটা সফল হবেন তা নিজেও হয়তো ভাবেন নি তিনি।

টেস্টে ৬ টি শতকের পাশাপাশি এখন ওয়ানডেতেও একই সংখ্যক শতকের মালিক তিনি।

গত ম্যাচে শতক হাকানোর পর তামিমের উৎযাপনের ভঙ্গি নিয়ে বহু আলোচনা সমালোচনা হয়েছে। গ্লাভস খুলে হাতে উচু করে তামিমের সেই শতক উৎযাপনের প্রকাশভঙ্গিকে চরম ঔদ্ধত বলেই মন্তব্য করেছেন অনেকে। তবে এক্ষত্রে অধিনায়ক মাশরাফি ও মুশফিকের সমথন পেয়েছেন তিনি।

বিষয়:তামিম ইকবাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…