অপহরণের সাত ঘণ্টা পর মিলল শিশুর লাশ

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের মিরেরবাগে অপহরণের সাত ঘণ্টা পর ১১ বছরের শিশু সোহাগের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকালে বস্তাবন্দী অবস্থায় পঞ্চম শ্রেণির ছাত্র সোহাগের লাশ উদ্ধার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। টাকা না দেওয়া সোহাগকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






