জনপদ

অপহরণের পাঁচ দিন পর কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার

অপহরণের পাঁচ দিন পর কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার

অপহরণের পাঁচদিন পর সাতক্ষীরায় কলেজছাত্র গৌতম সরকারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে সদর উপজেলার মহাদেবনগর গ্রামে গৌতমের বাড়ীর পাশে একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত গৌতম সীমান্ত আদর্শ কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

গত ১৩ ডিসেম্বর তাকে অপহরণের পর দশ লাখ টাকা মুক্তিপণের দাবি করা হয়েছিল।

পুলিশ অপহরণে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করে। তাদের মধ্যে নুর ইসলাম ও রেজাউল শেখের বাড়িতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় উত্তেজিত জনতা।

বিষয়:মৃতদেহ শিক্ষার্থী অপহরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…