অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টি-টুয়েন্টির সিরিজে দ্বিতীয় ম্যাচেও টসে হেরেছে বাংলাদেশ। শুরুতে বোলিংয়ের আমন্ত্রণ পেয়েছে টাইগাররা।
বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যার ম্যাচে ম্যাথু ওয়েডের অজি বাহিনীর বিপক্ষে নেমেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। প্রথম ম্যাচে ২৩ রানে জিতে এগিয়ে বাংলাদেশ।
প্রথম ম্যাচের জয়ী একাদশ নিয়েই নেমেছে স্বাগতিকরা। খেলছেন দুই স্পেশালিস্ট পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। সঙ্গে তিন স্পিনার সাকিব, নাসুম ও মেহেদী।
অজিরাও নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
চোটের কারণে তামিম ইকবাল, সময়মতো বায়ো বাবলে না থাকতে পারার কারণে মুশফিকুর রহিম ও লিটন দাসকে এই সিরিজে পাচ্ছে না বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।







