চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরিবর্তিত একাদশ নিয়ে হ্যাটট্রিক মিশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ০৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
ম্যাচের আগেরদিন এমনই ছিল কার্ডিফ

ম্যাচের আগেরদিন এমনই ছিল কার্ডিফ

কার্ডিফে নিজেদের তৃতীয় ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে বাংলাদেশ। টসে জিতে ইংল্যান্ডের বিপক্ষে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

ইয়ন মরগানের দল পাকিস্তানের কাছে আগের ম্যাচে হারা একাদশে একটি পরিবর্তন এনেছে। স্পিন অলরাউন্ডার মঈন আলিকে বাইরে রেখে পেসার লিয়াম প্লাঙ্কেটকে নিয়েছে স্বাগতিকরা।

কার্ডিফে দুই ম্যাচ খেলে অপরাজিত বাংলাদেশ। ২০০৫ সালে পরাক্রমশালী অস্ট্রেলিয়া ও গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারায় টাইগাররা। এবার সুযোগ হ্যাটট্রিক জয়ের। হ্যাটট্রিক হবে আরও একটি, ইংল্যান্ডকে গত দুই বিশ্বকাপে হারিয়ে টানা তিন করার মিশন বাংলাদেশের।

লন্ডনের কেনিংটন ওভালে সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ের ম্যাচে যে একাদশ ছিল, একই ভেন্যুতে একই একাদশ নিয়ে দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে খেলে বাংলাদেশ। এবার কার্ডিফে তৃতীয় ম্যাচে জয়ের ধারায় ফিরতে প্রথম দুই ম্যাচের কম্বিনেশন রেখেই মাঠে লাল-সবুজের প্রতিনিধিরা।

নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে ফুরফুরে মেজাজে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে কঠিন লড়াইয়ের পর নিউজিল্যান্ডের কাছে দুই উইকেটে হার মানতে হয় তাদের।

অন্যদিকে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে গুঁড়িয়ে নিজেদের শক্তিশালী উপস্থিতি জানান দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হাই-স্কোরিং ম্যাচে ১৪ রানে হেরে যায় ইংলিশরা। ফলে দুদলের জন্যেই আজ জয়ের ফেরার মিশন।

Reneta

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা ও মোস্তাফিজুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটিতে ২০৩০ পর্যন্ত থাকবেন ফোডেন

জুলাই ২৩, ২০২৬

জামায়াতে ইসলামী ও এনসিপিকে মিথ্যার রাজনীতি পরিহার করতে হবে

জুলাই ২৩, ২০২৬

নেত্রকোণার কলমাকান্দায় ১৫টি গ্রাম প্লাবিত

জুলাই ২৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের নাম যাত্রাবাড়ি

জুলাই ২৩, ২০২৬

এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT