চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাধ না করেও শাস্তি বাংলাদেশি রাঁধুনির

রফিকুল বাসার রফিকুল বাসার
১০:২৬ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

নির্দোষ, তবু শাস্তি পেতে হচ্ছে সাইফুল ইসলামকে। আর এই ঘটনা খোদ যুক্তরাজ্যে। কর্তৃপক্ষের ভুলের কারণে তাকে পোহাতে হচ্ছে ভোগান্তি। যদিও তিনি এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

সাইফুল ইসলাম একজন বাংলাদেশি রাঁধুনি বা শেফ। তাকে যৌন অপরাধে অভিযুক্ত করা হয়েছে। অন্য একজনের ফাইল ভুলে তার নামে বদল হয়ে গিয়েছে। আর সেই ভুল প্রমাণিতও হয়েছে। তবু তিনি এ থেকে পরিত্রাণ পাননি। তাকে দেশে পাঠিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে।

সাইফুল ইসলাম ২০০৩ সালে ব্রিটেনে এসে একটি রেস্তোরাঁয় কাজ করতেন। তিনি থাকেন কার্ডিফে, বয়স ৪৪। আর ২০০৫ সালে তার সাথে এই সমস্যা শুরু হয়। তখন থেকেই অর্থাৎ ১৬ বছর তিনি এর বিরুদ্ধে আইনি লড়াই করে যাচ্ছেন।

সাইফুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে টেলিফোনে বলেন, অন্য তিনজন লোকের সাথে
সরকারি দফতরে থাকা তার কাগজপত্র কোনোভাবে মিশে গিয়েছিল। আর তার ফলে কোনো দোষ না করেও আমাকে অপরাধী করা হয়েছে।

ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই এ ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে। তথ্য কমিশনারের মাধ্যমে তিনি ফাইল দেখেন। তাতে ভুল ধরা পড়ে। ২০১৯ সালে তার কাছে এ জন্য পূর্ণভাবে দুঃখপ্রকাশ করে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কিন্তু এরপরও তাকে ব্রিটেনে স্থায়ীভাবে থাকতে দেয়া হচ্ছে না।

অভিবাসীদের অধিকার সংক্রান্ত নেটওয়ার্কের প্রধান নির্বাহী ফিজা কুরেশি বিবিসি বাংলাকে বলেন, সাইফুল যদি ১৬ বছর ধরে মামলা লড়ে না যেতেন, তাহলে তার জানাই হতো না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কাগজপত্র গুলিয়ে ফেলেছে এবং তাকে ভুলভাবে একজন অপরাধী হিসেবে চিহ্নিত করেছে।

সাইফুল যেভাবে তার নিয়োগদাতার সম্পর্কে খবর দিয়েছে তার প্রশংসা করতেও ব্যর্থ হয়েছে মন্ত্রণালয়। তার প্রশংসা না করে উল্টো তার বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে এবং তাকে বহিষ্কার করতে চাইছে- যদিও তিনি সাহসী ও নির্দোষ।

এই বিষয়ে সাইফুল ইসলাম বলেন, আমার সাথে এমন আচরণ করা হয়েছে যেন আমি একজন অপরাধী। আমি এ জন্য অনেক বছর হারিয়েছি, আমার স্বাস্থ্য ও অর্থ হারিয়েছি। এ জন্য মানসিক বিষণ্ণতায় আক্রান্ত হয়েছি।

এ নিয়ে বিচারবিভাগীয় পুনর্বিবেচনার রায়ে বলা হয়, ব্রিটেনে স্থায়ীভাবে থাকার জন্য সাইফুল ইসলামের আবেদন প্রত্যাখ্যান করার ক্ষেত্রে ভিত্তি ছিল ২০০৮ সালের একটি প্রত্যাখ্যাত আবেদন। কারণ সে সময় তার কোনো ওয়ার্ক পারমিট ছিলো না। মন্ত্রণালয়ের ভুল এর ওপর প্রভাব ফেলেনি।

সাইফুল ইসলাম এ বিষয়ে আরও বলেন, ২০০৮ সালে তার কোন ওয়ার্ক পারমিট না থাকার কয়েকটি কারণ ছিল। একটি হচ্ছে তাকে ভুলভাবে অপরাধের জন্য অভিযুক্ত করা। তা ছাড়া তার ফাইলের কিছু অংশ নষ্ট করে ফেলা হয়েছে এবং অন্য একটি মামলায় তা আদালতে উত্থাপন করা হয়নি। তিনি যে আইনসঙ্গতভাবে ব্রিটেনে প্রবেশ করেছিলেন – তার প্রমাণ হিসেবে পাসপোর্টের প্রাসঙ্গিক পৃষ্ঠাগুলোও আদালতকে দেয়া হয়নি।

ব্রিটেনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবিসি বাংলাকে জানানো হয়েছে, তারা কোনো চলমান আইনি প্রক্রিয়া নিয়ে মন্তব্য করবে না। তবে তারা এটা নিশ্চিত করেছে যে, সাইফুল ইসলামের বিবরণের সাথে অন্য তিনজন লোকের বিবরণ ‘ভুলক্রমে’ যুক্ত হয়ে গেছে। আরও বলেছে যে, ব্রিটেনে বসবাসের প্রতিটি আবেদনই স্বতন্ত্রভাবে অভিবাসন আইন অনুযায়ী বিবেচনা করা হয়। কারো এদেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি না থাকলে এটাই আশা করা হয় তিনি স্বেচ্ছায় চলে যাবেন। কেউ তা না করলে তাদের এদেশ ছেড়ে যেতে বাধ্য করা হয়।

ট্যাগ: যুক্তরাজ্যরাঁধুনি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাসপাতালের বিছানায় মেয়েকে জড়িয়ে আকবরের কান্না, বাঁচার আকুতি

পরবর্তী

বোমা তৈরির সরঞ্জামসহ পুলিশের হাতে আনসার আল ইসলামের ২ সদস্য

পরবর্তী

বোমা তৈরির সরঞ্জামসহ পুলিশের হাতে আনসার আল ইসলামের ২ সদস্য

প্রতীকী ছবি

চট্টগ্রামে মা ও ৯ বছরের ছেলের গলাকাটা লাশ উদ্ধার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

আবারও ঢাকা মাতাতে আসছেন পপ তারকা ওটিলিয়া

আগস্ট ২৬, ২০২৬

ভক্ত নয়, খেলোয়াড় হয়ে বাচ্চারা আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে খেলুক: বাংলাদেশ কোচ

আগস্ট ২৬, ২০২৬

শিগগিরই শুরু হবে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

আগস্ট ২৬, ২০২৬

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT