চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাধবোধে ভুগছেন কেট উইন্সলেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

হলিউডে যৌন হেনস্তা এবং ধর্ষণের অভিযোগে বহু বছর ধরে অভিযুক্ত দুটি নাম উডি অ্যালেন ও রোমান পোলানস্কি। এই দুই নির্মাতার সিনেমাতেই অভিনয় করার সুযোগ হয়েছিল কেট উইন্সলেটের। ছবিগুলো প্রশংসিতও হয়েছিল। কিন্তু তাদের ছবিতে কাজ করায় অপরাধবোধে ভুগছেন এই অভিনেত্রী।

পোলানস্কি পরিচালিত ২০১১ সালের ‘কারনেজ’ এ অভিনয় করেছিলেন কেট উইন্সলেট। আর উডি অ্যালেনের ২০১৭ সালের সিনেমা ‘ওয়ান্ডার হুইল’-এ কাজ করেছেন তিনি।

এই প্রসঙ্গে ‘ভ্যানিটি ফেয়ার’-এ দেয়া এক সাক্ষাৎকারে কেট বলেন, ‘বিষয়টা এমন, কেন আমি কাজ করেছি উডি অ্যালেন ও রোমান পোলানস্কির সঙ্গে? আমার বিশ্বাস করতে কষ্ট হয়, এই দুটি মানুষ এতগুলো বছর ধরে ইন্ডাস্ট্রিতে এত বিস্তর পরিসরে কীভাবে টিকে আছে। খুবই অসম্মানজনক।’

কেট বলেন, এই দুজনের অপরাধের দায় কিছুটা তার কাঁধেও পড়ে। কারণ তিনি এই দুজনের সিনেমায় অভিনয় করেছেন, তাদের অতীত সম্পর্কে কিছু না জেনেই।

২০১৭ সালে হার্ভে ওয়েনস্টাইনের স্ক্যান্ডালের পরে সৃষ্ট ‘মিটু’ আন্দোলনে উডি অ্যালেন ও রোমান পোলানস্কির ঘটনাগুলোও নতুন করে আলোচনায় এসেছিল।

দত্তক মেয়ে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল অ্যালেনের বিরুদ্ধে। আর পোলানস্কির বিরুদ্ধে ১৩ বছর বয়সী এক মেয়েকে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল। ১৯৭৮ সালে সে ঘটনার কথা স্বীকার করার পর তাকে ৪৮ দিন জেলেও থাকতে হয়েছিল। সেই মামলার রায় ঘোষণার আগেই যুক্তরাষ্ট্র ছেড়ে ফ্রান্সে আশ্রয় নেন পোলানস্কি। টাইমস অব ইন্ডিয়া

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উডি অ্যালেনকেট উইন্সলেটরোমান পোলানস্কিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT