চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপরাজেয় মুজিব’ স্মরণিকার মোড়ক উন্মোচন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২০
বাংলাদেশ
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত ‘অপরাজেয় মুজিব’ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার সকালে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের অডিটোরিয়াম হলে এ মোড়ক উন্মোচন হয়।

অনুষ্ঠানে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. এ.কে.এম. আমিনুল হক সভাপতিত্ব করেন। এছাড়া অনুষ্ঠান পরিচালনা করেন ডা. শাশ্বত ধর সম্রাট।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট কাজী ফিরোজ রশীদ বলেন: বঙ্গবন্ধু এই জাতিকে শুধু স্বাধীনতার স্বপ্ন দেখাননি, বরং তিনি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীন করেছি। যুদ্ধ শেষে বঙ্গবন্ধুর পায়ের নিচে অস্ত্র জমা দিয়ে দেশ গঠনে কাজ শুরু করি।’

অনুষ্ঠানে গাজী সারোয়ার হোসেন বাবু বলেন: ‘বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা বাংলাদেশ নামক দেশটির স্বাধীনতা পেয়েছি। আর বাঙালি জাতির যত অর্জন সব কিছুই বঙ্গবন্ধুর হাত ধরে এসেছে। বঙ্গবন্ধু অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার লক্ষ্যে বঙ্গকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পাশে থেকে অনুসরণ করুন।

মোড়ক উন্মোচন শেষে এডভোকেট কাজী ফিরোজ রশীদ হাসপাতালের জরুরি বিভাগ, চেস্ট পেইন ইউনিট (সিপিইউ), পোস্ট অপারেটিভ ওয়ার্ড উদ্বোধন করেন।

Reneta

অনুষ্ঠানে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান ও ঢাকা- ৬ আসনের সাংসদ এডভোকেট কাজী ফিরোজ রশীদ, পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. ইফফাত আরা, গভর্নিং বডির সদস্য গাজী সারোয়ার হোসেন বাবু, হাজী মো. সেলিম, আইয়ুব আলী খান, ড. মো. ইউনুস আলী আকন্দ, ডা. মো. শফিকুর রহমান, ডা. মিজানুর রহমান কল্লোল, ডা. মাকসুদুল আলম, অধ্যাপিকা ডা. ওয়ানাইজা রহমান, ডা. বিমল কুমার আগরওয়ালা প্রমুখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুজিববর্ষশেখ মুজিবুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT