চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপচয়, অনিয়ম বন্ধ করতে হবে: রওশন এরশাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ২৯, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, অপচয়, অনিয়ম বন্ধ করতে পারলে প্রতি বছর বাজেট বড় করার দরকার হয় না। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে ধনী-দরিদ্রের বৈষম্য কমাতে উদ্যোগ নিতে হবে।  

শনিবার সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে এ আহবান জানান তিনি ।

জিডিপির প্রবৃদ্ধির হার অব্যাহতভাবে বৃদ্ধি করতে হলে রাজস্ব আয় ও ব্যয়খাতে ব্যাপকহারে সংস্কার করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৫০ লাখ টাকার টার্নওভার পর্যন্ত কর অবকাশ, নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরুর মূলধন বরাদ্দ রাখার উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। এক্ষেত্রে নারী উদ্যোক্তাদের প্রধান্য দিতে হবে। প্রস্তাবিত ভ্যাট কাঠামো বাস্তবায়নের আগে বিশেষজ্ঞের মতামত নেয়া প্রয়োজন রয়েছে বলেও করেন।

শিক্ষার্থীদের রেজাল্টের উপর গুরুত্ব না দিয়ে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ করার আহবান জানিয়ে রওশন এরশাদ বলেন, স্বাস্থ্য খাতে জনগণের কাঙ্ক্ষিত সেবা দিতে দুর্নীতি প্রতিরোধে আরো বেশি নজর দিতে হবে। ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি রোধ করতে হবে।

তিনি বলেন, সাধারণ মানুষকে পুঁজি বাজারে বিনিয়োগে আগ্রহী করার জন্য পুঁজি বাজারকে একটি আকর্ষণীয় খাত হিসেবে গড়ে তুলতে হবে। ভাল কোম্পানিকে পুঁজিবাজারে আনা গেলে এ খাতে বিনিয়োগ বৃদ্ধি পাবে।

ই-কমার্স উৎসাহিত করতে অনলাইন কেনাকাটায় ভ্যাট আরোপের প্রস্তাব প্রত্যাহার করার আহবান জানিয়ে জাতীয় পার্টির এ শীর্ষ নেতা বলেন, গ্রামের বৈশিষ্ট্য ঠিক রেখে ‘আমার গ্রাম আমার শহর’ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সমবায়ের ভিত্তিতে জমিতে চাষাবাদ করতে পারলে কৃষক লাভবান হবে।

Reneta

তিনি কৃষিতে প্রণোদনা আরো বাড়ানোরও আহবান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাএকাদশ জাতীয় সংসদরওশন এরশাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাতক্ষীরায় ভ্যান চালককে কুপিয়েছে দুর্বৃত্তরা

পরবর্তী

জলবায়ু পরিবর্তন ঠেকানোর দরকার নেই: ট্রাম্প

পরবর্তী

জলবায়ু পরিবর্তন ঠেকানোর দরকার নেই: ট্রাম্প

লন্ডনে দর্শকের প্রশ্নের মুখোমুখি তিশা-ফারুকী

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে নিহত ১

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

জুলাই ১৯, ২০২৬

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT