চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে দর্শকের প্রশ্নের মুখোমুখি তিশা-ফারুকী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ২৯, জুন ২০১৯
বিনোদন
A A

একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মাতিয়ে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত ছবি ‘শনিবার বিকেল’। বাংলাদেশে মুক্তির অনুমতি না পেলেও ছবিটি রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, অস্ট্রেলিয়ার সিডনি ফিল্ম ফেস্টিভাল ও লন্ডন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।

লন্ডন চলচ্চিত্র উৎসবে মঙ্গলবার (২৫ জুন) রাত সাড়ে ৮ টায় এবং বৃহস্পতিবার (২৭ জুন) দেখানো হয়েছে ‘শনিবার বিকেল’। ম্যানচেস্টারে ছবিটি দেখানো হবে ২৯ জুন সন্ধ্যা ৬টায়।

লন্ডনের প্রথম দুটি শো’তে অংশ নিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। শো শেষে দর্শকদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছেন তারা। সোশ্যাল মিডিয়ায় প্রশ্নোত্তর পর্বের ছবি শেয়ার করে ফারুকী লিখেছেন, ‘প্রতিটি স্ক্রিনিং এবং প্রশ্নোত্তর পর্বে নতুন করে জন্মাই! দর্শকদের ধন্যবাদ দারুণ প্রশ্নোত্তর পর্বের জন্য। আপনারা আমার মন ভালো করে দিয়েছেন এবং হৃদয়ে আশা জাগিয়েছেন। আমি দুঃখিত ক্রুশিল প্যাটেল, ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্ব ৬০ মিনিটে গড়িয়েছে সেজন্য। এখন মিউনিখের জন্য অপেক্ষায় আছি।’

Banglabid

লন্ডন থেকে জার্মানের মিউনিখ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পৌঁছেছেন ফারুকী। এই উৎসবের প্রতিযোগিতা বিভাগ সিনেকোপ্রো কম্পিটিশনে লড়বে ‘শনিবার বিকেল’।

মিউনিখ ফিল্ম ফেস্টিভালের ওয়েব সাইটে ঘুরে দেখা যায়, ‘সিনেকোপ্রো’ বিভাগে ফারুকীর ‘শনিবার বিকেল’ ছাড়াও প্রতিযোগিতা করছে চলতি বছরে কানের ‘ফিপরেসকি প্রাইজ’ জয়ী এলিয়া সুলেইমানের ‘ইট মাস্ট বি হেভেন’, ব্রাজিলিয়ান পরিচালক করিম আইনোজের ‘দি ইনভিজিবল লাইফ অফ ইউরিডাইস গুজমাও’ এবং সানড্যান্স ফিল্ম ফেস্টিভালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়া চলচ্চিত্র ‘গাজা’।

২৭ জুন থেকে শুরু হওয়া মিউনিখ চলচ্চিত্র উৎসব চলবে ৬ জুলাই পর্যন্ত। এরমধ্যে ‘শনিবার বিকেল’-এর মোট চারটি স্ক্রিনিং হবে। জুনের ২৯ ও ৩০ তারিখ দুটি এবং জুলাইয়ের ১ ও ৪ তারিখ দুটি। সেই উৎসবেও দর্শকের সাথে প্রশ্নোত্তর পর্বে অংশ নিবেন নির্মাতা।

Reneta

বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’ বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ হয়েছে ছবির শুটিং।

২০১৬ সালে গুলশানে ঘটে যাওয়া হলি আর্টিজানে জঙ্গি হামলা নিয়েই এ ছবির প্লট। ‘শনিবারের বিকেল’ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত, তিশা এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহিদ হাসানতিশাপরমব্রতমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশনিবার বিকেল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জলবায়ু পরিবর্তন ঠেকানোর দরকার নেই: ট্রাম্প

পরবর্তী

সমর্থকদের বাজে আচরণে জরিমানা গুনলো ব্রাজিল

পরবর্তী

সমর্থকদের বাজে আচরণে জরিমানা গুনলো ব্রাজিল

মাশরাফী কি এসব জানেন?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT