ক্রিকেট

অন্য এক কলকাতায় মর্মাহত সৌরভ

অন্য এক কলকাতায় মর্মাহত সৌরভ

ভারতে চলছে জরুরি অবস্থা। গুরুত্বপূর্ণ শহরগুলো লকডাউন। জরুরি কাজ ছাড়া কেউ আর ঘর থেকে বের হচ্ছেন না। এরকম এক অবস্থায় ঘর থেকে বের হয়ে মর্মাহত ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।

নিজ শহর কলকাতার জনমানবহীন কিছু ছবি দিয়ে তিনি লিখেছেন, এমন শহর কখনোই দেখেননি।

‘এভাবে আমার শহরকে দেখতে হবে এমনটা কখনোই ভাবিনি। নিরাপদে থাকুন। এই পরিস্থিতি একদিন পরিবর্তন হবেই। সবাইকে ভালবাসা।’ টুইটারে এমনই লিখেছেন সৌরভ।

অন্য এক কলকাতায় মর্মাহত সৌরভ

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৮৭,৭৪২ জনে। মারা গেছেন ১৬,৭৮২ জন। ভারতে ৫২৩ জন আক্রান্তের মধ্যে মৃতের সংখ্যা ১০।

বিষয়:কলকাতা সৌরভ গাঙ্গুলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…