চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, তদন্তে কলকাতা পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলীকে গত কয়েক মাস ধরে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। যার প্রেক্ষিতে কলকাতা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন সাবেক এ ভারতীয় অধিনায়ক।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) সভাপতি থাকা গাঙ্গুলী গত সোমবার তার অফিসে দুটি চিঠি পান। এরপর দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় এটি নিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, প্রায় ছয় মাস ধরে গাঙ্গুলীর নামে চিঠি আসছিল, কিন্তু প্রথমে সেগুলোকে গুরুত্ব দেয়া হয়নি। সোমবার পাওয়া দুটি চিঠিতে গাঙ্গুলী ও ডোনাকে হত্যা এবং তাদের কাছের মানুষদের ক্ষতি করার হুমকি দেয়া ছিল।

পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে এবং প্রেরককে শনাক্ত করার জন্য চিঠিগুলোর বিষয়বস্তু, উৎস এবং কুরিয়ারের গতিপথ খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, উত্তর ২৪ পরগনা জেলার বেলঘরিয়া থেকে কেউ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিঠিগুলো পাঠিয়ে থাকতে পারে।

Banglabid

পুলিশ প্রেরকের ব্যবহৃত অভিযুক্ত সিম কার্ডটির গতিবিধিও খতিয়ে দেখছে এবং চালানগুলোর বিস্তারিত জানতে কুরিয়ার এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছে। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, সব চিঠি একই ব্যক্তি পাঠিয়েছিল কি না এবং কী কারণে এই হুমকিগুলো দেয়া হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাডোনা গাঙ্গুলীলিড স্পোর্টসসৌরভ গাঙ্গুলী
শেয়ারTweetPin
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT