চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অন্ধকার জগৎ’ এর অভিনব প্রচারণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

হলিউড-বলিউডের তারকারা তাদের সিনেমা মুক্তির আগে কত কিছুই না করেন! সেক্ষেত্রে বাংলা সিনেমা মুক্তির আগে খুব বেশি প্রচারণা কিংবা দর্শকদের দৃষ্টি আকর্ষণে নয়া কৌশল দেখা যায় না। তবে এবার ব্যতিক্রম ঘটতে যাচ্ছে ‘অন্ধকার জগত’ ছবির ক্ষেত্রে।

২২ ফেব্রুয়ারি দেশজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ডিএ তায়েব-মাহিয়া মাহি অভিনীত ছবিটি। তার আগে নানা কৌশলে এই ছবির প্রচারণায় নেমেছে টিম ‘অন্ধকার জগৎ’।

বিভিন্ন গণমাধ্যম ছাড়াও ঢাকাসহ সারাদেশ ছেয়ে গেছে ‘অন্ধকার জগৎ’র পোস্টারে। আরো চোখে পড়লো একাধিক পিকআপ গাড়িতে করে ‘অন্ধকার জগৎ’ এর প্রচারণা করা হচ্ছে রাজধানী ব্যাপী। সাথে গাড়ির চারপাশে পোস্টার ও ডিজিটাল মনিটর দিয়ে ছবির আকর্ষণীয় কিছু কিছু অংশ দেখানো হচ্ছে।

এমন অভিনব প্রচারণা সম্পর্কে ছবির নায়ক ডিএ তায়েব বলেন, যেন সহজেই ছবিটির মুক্তির সম্পর্কে ধারণা পান দর্শকরা। গেল তিনদিন রাজধানীর বিভিন্ন সড়ক, গলিতে ‘অন্ধকার জগৎ’ এর প্রচারণা চালানো হচ্ছে।

পুরান ঢাকা, নিউ মার্কেট, আজিমপুর, ধানমন্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, হাইকোর্ট, মালিবাগ, মৌচাক, কাকরাইল, মগবাজার, মতিঝিল এলাকায় প্রচারণা চালানো হয়েছে। বুধবার সারাদিন প্রচারণা চালানো হয় বাড্ডা, রামপুরা, গুলশান, বনানী, বসুন্ধরা, খিলক্ষেত, উত্তরাতে। এমনটাই জানিয়েছেন ‘অন্ধকার জগৎ’ প্রচারণা টিমের সদস্যরা।

ডেমরা, যাত্রাবাড়ি, কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিনব প্রচারণায় মাধ্যমে ‘অন্ধকার জগৎ’ মুক্তির খবর মানুষকে জানানো হচ্ছে। নায়ক ডিএ তায়েব জানান, মুক্তির আগ পর্যন্ত এমন প্রচারণা অব্যাহত থাকবে। তিনি বলেন, আত্মবিশ্বাস থেকে বলতে পারি ছবিটি একটি পূর্ণাঙ্গ প্যাকেজ। বাণিজ্যিক ছবি সফল হওয়ার জন্য যা যা মশলা প্রয়োজন তার সবই অন্ধকার জগতে রয়েছে।’

Reneta

‘অন্ধকার জগৎ’ পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। এ ছবিতে ডিএ তায়েবের নায়িকা মাহিয়া মাহি। আরও আছেন আলেকজান্ডার বো, মিশা সওদাগর,  আনোয়ারা বেগম, মারুফ, বাসেদ শিমন প্রমুখ। ‘অন্ধকার জগৎ’ চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা এসজি প্রোডাকশন, যার চেয়ারম্যান মাহবুবা শাহরীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএ তায়েববদিউল আলম খোকনমাহি
শেয়ারTweetPin

সর্বশেষ

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬

ইউরোপীয় লিগগুলো কেন ইনফান্তিনোর উপর চাপ বাড়াচ্ছে?

আগস্ট ৭, ২০২৬

আসামের বন্যার্তদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT