নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় ও কার্যক্রম ভারতে বন্ধের জন্য দেশটির সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার ২০ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অনুরোধ জানায়। মন্ত্রণালয় জানিয়েছে, আওয়ামী লীগ ভারতে তাদের কার্যালয় স্থাপন করেছে বলে সরকারের নজরে এসেছে।








