চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অন্তরাত্মা’র শুটিংয়ে যাচ্ছেন শাকিব, দর্শনা আসছেন শুক্রবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

আসন্ন ঈদ টার্গেট করে নতুন সিনেমা ‘অন্তরাত্মা’র শুটিংয়ে নামছেন সুপারস্টার শাকিব খান। বুধবার (৩ মার্চ) পাবনা থেকে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। সেখানে অংশ নিতে মঙ্গলবার ঢাকা ছাড়ছেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়ক শাকিব খান।

ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘অন্তরাত্মা’র মাধ্যমে প্রথমবার শাকিব খানের নায়িকা থাকছেন কলকাতার দর্শনা বণিক।

যিনি সম্প্রতি বলিউডের ইমরান হাশমির সঙ্গে একটি সিনেমা করেছেন। যা মুক্তির অপেক্ষায়। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর ‘ব্যোমকেশ ৬’ সিরিজের অভিনয় করে নজর কেড়েছেন দর্শনা। এবার সুযোগ পেলেন শাকিব খানের সঙ্গে কাজের।

শাকিব খান জানান, ২ মার্চ ‘অন্তরাত্মা’ সিনেমার জন্য তিনি পাবনা যাচ্ছেন। সেখানে টানা ২০ দিনের মতো শুটিং করবেন।

ওয়াজেদ আলী সুমন বলেন, শাকিব খান শুটিংয়ে যাচ্ছেন রবিবার। নায়িকা দর্শনা বণিক আসছেন শুক্রবার (৫ মার্চ)। পাবনাতেই সিনেমাটির বেশীরভাগ শুটিং হবে। গানের শুটিংয়ের অন্য জায়গায়। শতভাগ প্রস্তুতি নিয়ে শুটিং নামতে যাচ্ছি।

Reneta

তিনি বলেন, সিনেমাটি প্রেম ও পারিবারিক গল্পের। যে গল্প মন ছুঁয়ে যাওয়ার মতো। আসন্ন ঈদে ‘অন্তরাত্মা’ মুক্তি দেয়া হবে।

‘অন্তরাত্মা’ প্রযোজনা করছে তরঙ্গ এন্টারটেনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার সোহানী হোসেন, যিনি শাকিব খানের ‘সত্তা’ সিনেমার প্রযোজক। নতুন এ সিনেমার গল্প সাজিয়েছেন প্রযোজক সোহানী হোসেন নিজেই। চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অন্তরাত্মাদর্শনা বণিকলিড বিনোদনশাকিব খানসুপারস্টার শাকিব খানসোহানী হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

যে কারণে ‘নতুন স্বীকৃতি’ পেতে যাচ্ছেন প্রিয়াঙ্কা!

এপ্রিল ২৭, ২০২৬

হৃদয়-শামীমের ঝড়ো ব্যাটিংয়ে রেকর্ড গড়া জয় বাংলাদেশের

এপ্রিল ২৭, ২০২৬

কৌশলগত কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে নেই মুরাদ

এপ্রিল ২৭, ২০২৬

বাফুফের অধীনে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৫ ন্যাশনাল ট্রায়াল

এপ্রিল ২৭, ২০২৬

‘ফিউচার স্টারস’ নামে ফিরল বল বয় সংস্কৃতি

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT