চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্টারিও শহীদ মিনার নির্মাণ কমিটি থেকে বিতর্কিতদের বহিস্কারের দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২১
প্রবাস সংবাদ
A A

কানাডার অন্টারিওতে শহীদ মিনার নির্মাণ কমিটি আইএমএলডি থেকে দুই ‘অভিযুক্ত অর্থপাচারকারী’কে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। 

গত রোববার স্থানীয় সময় রাত ৮টায় সংগঠনের এক ভার্চুয়াল আলোচনা সভায় টরন্টোর কয়েকটি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন এ দাবি জানায়।

সভায় সকল বক্তারাই শহীদ মিনার নির্মানের কমিটি থেকে চিহ্নিত অভিযুক্ত ও বিতর্কিত ব্যক্তিদের বহিষ্কার করার আহ্বান জানান। যাদের কারণে এই অভিযুক্তদের কমিটি থেকে বের করে দেয়া যাচ্ছে না তাদেরকে চিহ্নিত করাও বিষয়টিও সভায় আলোচিত হয়। কারণ তাদের সহযোগিতায় এরা এখনও এই কমিটিতে বহাল তবিয়তে আছে এবং কমিউনিটিতে বিভেদ-বিবাদের সৃষ্টি করছে। তারা এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে, তাদেরও সামাজিকভাবে বর্জন করার ঘোষণা দেয়া হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

Banglabid

বক্তারা বলেন, শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারের চেতনা-মর্যাদাকে অম্লান রাখতে হবে। শহীদের চেতনা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের কাছে মাথা নত না করা। একুশ হচ্ছে দেশপ্রেম ও প্রতিবাদের আরেক নাম। একুশ হচ্ছে স্বাধীনতার ভিত্তিমুল ও রক্তবীজ। শহীদ মিনার নির্মান প্রক্রিয়ায় আমরা এমন কোনও বিতর্কিত ও অভিযুক্ত ব্যক্তিদের দেখতে চাই না যাতে করে শহীদের আত্মদান স্মরণে নির্মিত মিনার কোনভাবেই কলঙ্কিত ও অপবিত্র হয়।

যারা বাংলাদেশের জাতীয় স্বার্থের ক্ষতি করে, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করে জনগণকে পথে বসাচ্ছে, ব্যাংকগুলোকে দেউলিয়ায় পরিণত করছে, সে সব লুটেরাদের স্থান কানাডার বাঙালি কমিউনিটিতে হবে না। তাদের সামাজিকভাবে বয়কট করার ঘোষণা পূর্ণব্যক্ত করা হয়। বক্তারা বলেন, এসব লুটেরাদের বিরুদ্ধে কথা বলা, সোচ্চার হওয়া সকল প্রবাসীদের বিবেকের দায় ও কর্তব্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শহীদ মিনারশহীদ মিনার নির্মাণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সারাদেশে তৃতীয় দিনে টিকা নিলেন এক লাখেরও বেশি

পরবর্তী

বিশেষ ছাড়ে কমেছে খেলাপি ঋণ

পরবর্তী

বিশেষ ছাড়ে কমেছে খেলাপি ঋণ

ট্রাম্প

ট্রাম্পের অভিসংশন ‘সাংবিধানিক’, বিচার অব্যাহত রাখার পক্ষে সিনেট

সর্বশেষ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT