চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনেক সহ্য করেছি, আর নয়!’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সফল তিনি। ফিল্ম ক্যারিয়ারে তাকে নিয়ে মোটেও সমালোচনা নেই। কিন্তু ভারতীয় ক্রিকেটার কোহলির সঙ্গে সম্পর্ক করে ও কিংবা তাকে বিয়ে করে প্রায়শই তাকে সমালোচনা হজম করতে হচ্ছে।

ইদানিং যেনো সমালোচনার তীর একটু ঘনঘনই আসছে আনুশকার দিকে! আর তাইতো এবার হুঙ্কার ছাড়লেন আনুশকা। বললেন, ‘অনেক সহ্য করেছি, আর নয়!’

কী হয়েছে আনুশকার, কেনই বা তিনি হুঙ্কার ছাড়লেন?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিওএর কার্যকলাপ এবং জাতীয় নির্বাচন কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ এনে তুলোধুনো করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ার। সেখানে নাম আসে বিরাটের সহধর্মিনী আনুশকা শর্মার নাম।

সাক্ষাৎকারে স্পষ্ট করে আনুশকার নাম নিয়ে তিনি অভিযোগ তুলে বলেন, চলতি বছরে ইংল্যান্ডে বিশ্বকাপ চলাকালীন অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী আনুশকার চায়ের কাপও নাকি বয়ে দিয়েছেন নির্বাচকরা!

এমন কথায় নিজের ভেতর জমানো দীর্ঘদিনের সমস্ত ক্ষোভ উগড়ে দিয়েছেন আনুশকা। লম্বা স্ট্যাটাস দিয়েছেন তার ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে স্ট্যাটাসে আনুশকা জানিয়েছেন তার ভেতরে জমা হওয়া তীব্র ক্ষোভের কারণ!

Reneta

বিরাটকে বিয়ে করে প্রতিনিয়ত যেসব সমালোচনা সহ্য করতে হয়েছে তার বিবরণ দেন তিনি। জানান, কোহলি রান না পেলে তার দায় এসে পড়ত আনুশকার উপর। এমনকি, সোশ্যাল মিডিয়ায় তাকে ‘অপয়া’ হিসেবেও আখ্যা দেখা হয়েছে বহুবার। প্রতিনিয়ত ট্রলের শিকার হচ্ছেন তিনি!

স্ট্যাটাসে আনুশকা যা লিখেন তার মূল এরকম: এতোদিন আমার বিরুদ্ধে যা যা হয়েছে সবকিছু নিয়ে আমি চুপ ছিলাম। কোনো দিন মুখ খুলে তার প্রতিবাদ করিনি। চুপ থাকি বলে এই নয় যে আমার নামে যা ইচ্ছে তাই বলে যাবেন! তিনি আরো লিখেন, এখন থেকে প্রমাণ ছাড়া কেউ কোনো অভিযোগ তুললে কাউকেই আর ছাড় দিবেন না।

আনুশকা জানান, নিজের ইচ্ছা আর পরিশ্রম দিয়ে ফিল্মে পাকাপোক্ত একটা অবস্থান তৈরী করেছেন, কারো উটকো (প্রমাণ ছাড়া) সমালোচনা সহ্য করার জন্য নয়!

ফারুখ ইঞ্জিনিয়ারের অভিযোগের ভিত্তিতে আনুশকা আরো লিখেন: বিশ্বকাপে আমি একটি মাত্র ম্যাচ দেখেছি। আর সেটা নির্বাচকদের বক্সে বসে নয়, বরং আমি ফ্যামিলি বক্সে বসে। একইসঙ্গে ফারুখকে এও মনে করিয়ে দিলেন, তিনি চা নয়, কফি পান করেন!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনুশকা শর্মাক্রিকেটবলিউডবিরাট কোহলিবিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সের কোচ হতে চুক্তি সেরে ফেলেছেন জিদান, জানালেন রোমানো

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ।

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি করে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবি, ১৪০ জনেরও বেশি শরণার্থীর মৃত্যুর শঙ্কা

জুলাই ২২, ২০২৬

জাতিসংঘের সড়ক নিরাপত্তা বিষয়ক প্যানেলের যৌথ সভাপতিত্বে বাংলাদেশ

জুলাই ২২, ২০২৬

বিশ্বকাপ জয়ের পুরস্কার ‘টমেটো’

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT