অনুশীলনে ফিরলেন তামিম
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
সন্তানসম্ভবা স্ত্রী’র পাশে থাকতে ভারত সফরে যাননি তামিম ইকবাল। ব্যাট-বল থেকে দূরে ছিলেন প্রায় এক মাস। ফিটনেস ঠিক রাখতে জিমে অবশ্য ঘাম ঝরিয়েছেন নিয়মিত। বিপিএল সামনে রেখে এবার নামলেন মিরপুরের একাডেমি মাঠে। ঢাকা প্লাটুনের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে এ বাঁহাতি ওপেনার করলেন মজার একটি সেশন। যেখানে বোলার কোচ নিজেই, আম্পায়ার টেস্ট অধিনায়ক মুমিনুল হক আর ব্যাটসম্যান তামিম।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






