অনির্দিষ্টকালের জন্য বন্ধ বগুড়া মেডিকেল কলেজ

ডাইনিং এ কর্তৃত্ব নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সকল শিক্ষার্থীকে বিকেল ৪টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
কলেজ কর্তৃপক্ষ জানায়, রাতে হোস্টেলে অপ্রীতিকর ঘটনার পর অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে কলেজ বন্ধের সিদ্ধান্ত হয়।
মঙ্গলবার রাত ১০টার দিকে ডাইনিংয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৬ ছাত্র আহত হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



