বিনোদন

অনলাইনে সিনেমা মুক্তি প্রসঙ্গে কী ভাবছেন টম হ্যাঙ্কস?

অ্যাপল টিভি প্লাসে আসছে টম হ্যাঙ্কস এর 'গ্রেহাউন্ড'...

টম হ্যাঙ্কসের ছবি, তিনি একটি লকারের ভিতরে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

টম হ্যাঙ্কসের ছবি, তিনি একটি লকারের ভিতরে দাঁড়িয়ে আছেন, পেছনে আলো জ্বলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনা জয় করে পুরোদমে কাজে ফিরেছেন টম হ্যাঙ্কস। ৬২ বছর বয়সী এই অভিনেতার পরবর্তী ছবি ‘গ্রেহাউন্ড’ ১০ জুলাই মুক্তি পাবে অ্যাপল টিভি প্লাসে। এই ছবির জন্য এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সের আয়োজন করেছিলেন অভিনেতা। সেখানে জানিয়েছেন, সিনেমা হলে ছবি মুক্তি না দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দেয়া প্রসঙ্গে তার মতামত।

টম হ্যাঙ্কস জানান, সিনেমা হলে ছবি মুক্তি না দেয়ায় ছবির টিম মন খারাপ করেছে। কিন্তু তারা একইসঙ্গে এটাও বুঝতে পারছে যে হলে মুক্তি দেয়ার জন্য অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে এবং ততদিনে অনেক সিনেমা জমে জট পাকিয়ে যাবে।

‘ফরেস্ট গাম্প’ অভিনেতা জানান, ‘গ্রেহাউন্ড’ মুক্তি পাওয়ার কথা ছিল ‘ওয়ান্ডার ওমেন ১৯৮৪’-এর এক সপ্তাহ পরে এবং ‘গান মাভেরিক’-এর এক সপ্তাহ আগে।

করোনা মহামারিতে ‘গ্রেহাউন্ড’ মুক্তি দেয়ার সিদ্ধান্তটিকে সঠিক বলে মনে করছেন টম হ্যাঙ্কস। বর্তমান সংকটের সাথে সিনেমার চরিত্রের কিছু অবস্থা মিলে যায় বলে জানান তিনি।

ছবির চরিত্র এনি ক্রাউসকে আটলান্টিক সাগরের মাঝে জীবন এবং চাকরী নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাতে দেখা যাবে। করোনা সংকট কবে কাটবে তা কেউ জানে না। মানুষ নিজেদের জীবন এবং জীবিকা নিয়ে দুশ্চিন্তায় আছে। তাই বর্তমান পরিস্থিতিতে ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি দেয়াটাকে সময়োপযোগী সিদ্ধান্ত বলে মনে করছেন টম হ্যাঙ্কস। -ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়:টম হ্যাঙ্কস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…