চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে মাউথওয়াশ অর্ডার করে পেলেন ‘রেডমি নোট ১০’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ১৬, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

অ্যামাজনে এক ব্যক্তি মাউথওয়াশ অর্ডার দিয়েছিলেন, তার বদলে বাড়িতে এসে পৌঁছাল একটা স্মার্টফোন। তাও আবার রেডমি নোট ১০।

এমন ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ের লোকেশ দাগার বাড়িতে।

এনডিটিভি জানায়, বাড়ির দরজায় অ্যামাজন ডেলিভারি দেখে কিছুটা অবাক হয়ে যান লোকেশ দাগা। তবে অন্যের অর্ডার করা ফোন যে তার কাছে ভুলে করে চলে এসেছে, এটা বুঝতে বাকি ছিল না তার।

প্রায় সঙ্গে সঙ্গে অ্যামাজন কোম্পানির কাছে মোবাইল ফোনটি ফেরত দেওয়ার আবেদন জানিয়েছিলেন লোকেশ।

ইমেইল করে ফোনটা নিয়ে যাওয়ার কথা জানালে অ্যামাজন এই আবেদনে বেঁকে বসে।

অ্যামাজনের তরফ থেকে জিনিসপত্র ফেরত দেওয়ার যে নিয়ম ঠিক করা হয়েছে, অর্থাৎ অ্যামাজনের রিটার্ন পলিসিতে ওই ডেলিভারি ফেরত নেওয়া যাবে না। তাই চাইলেও আর ফোনের আসল দাবিদারের কাছে রেডমি নোট ১০ পৌঁছে দিতে পারছে না লোকেশ।

Hello @amazonIN Ordered a colgate mouth wash via ORDER # 406-9391383-4717957 and instead of that got a @RedmiIndia note 10. Since mouth was in a consumable product returns are restricted and am unable to request for return via the app(1/2) pic.twitter.com/nPYGgBGNSR

— Lokesh Daga (@lokeshdaga) May 13, 2021

Reneta


লোকেশ সব জানিয়ে একটা টুইট করেন। সেখানে তিনি লিখেন: অ্যামাজনে কোলগেটের একটা মাউথওয়াশ অর্ডার দিয়েছিলাম। তার বদলে পেয়েছি একটি রেডমি নোট ১০। অ্যামাজনের নিয়ম, মাউথওয়াশ রির্টান করা যায় না। তাই এটা ফেরত দিতে পারছি না।

এ ঘটনাটি এরই মধ্যে বেশ সাড়া ফেলছে সোশ্যাল মিডিয়াতে। অনেকে স্মার্ট ফোনটি গিফট করেও দিতে বলছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যামাজন
শেয়ারTweetPin

সর্বশেষ

পুতিনের সঙ্গে জেলেনস্কি বার্তা বিনিময়ে সেতুবন্ধন ছিলেন আব্রামোভিচ

জুন ৮, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

জুন ৮, ২০২৬

ইরানে ইসরায়েলের পাল্টা হামলা, তেহরানসহ একাধিক শহরে বিস্ফোরণ

জুন ৮, ২০২৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুন ৮, ২০২৬

রাতে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT