তথ্যপ্রযুক্তি

অনলাইনে ট্যাক্সি: ৩০০ মিটার ভ্রমণের বিল ১৪৯ কোটি!

অনলাইনে ট্যাক্সি: ৩০০ মিটার ভ্রমণের বিল ১৪৯ কোটি!

অনলাইন বিপ্লবের সময়ে আর সব সেবার মতো পরিবহন সেবাতেও এসেছে স্বস্তি। তবে যেহেতু কারিগরি বিষয় সেহেতু মাঝে মধ্যে কিছু ত্রুটি-বিচ্যুতি গ্রাহকদের বেকায়দায়ও ফেলতে পারে। এমনই এক বিপত্তিতে পড়েছিলেন ভারতের মুম্বাইয়ের বাসিন্দা সুশীল নারসিয়ান।

ট্যাক্সি খুঁজতে বের হয়ে মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হয়েছিলো তার। কারণ মাত্র ৩’শ মিটারের এক ভ্রমণের জন্য তাকে ১’শ ৪৯ কোটি রুপি বিল পরিশোধ করতে বলেছিলো ট্যাক্সি কোম্পানি ওলা!

এমন নোটিশ পেয়ে প্রথমে তামাশা মনে করেছিলেন সুশীল। কারণ দিনটি ছিলো ১ এপ্রিল। যেদিন হাসি-ঠাট্টা করে বোকা বানানোর রীতি চালু আছে বিশ্বজুড়ে।

তবে এমন অদ্ভুত বিলের পেছনে ছিলো ওলার কারিগরি ত্রুটি। এজন্য তার কাছে দুঃখ প্রকাশ করে বিভ্রান্তি দূর করে ট্যাক্সি কোম্পানিটি।

ola-online-taxi-india

বিষয়:ট্যাক্সি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…