চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের খ্যাতিমান নির্মাতা জাফর পানাহি গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০২২
বিনোদন
A A

সোমবার ইরানের খ্যাতিমান নির্মাতা জাফর পানাহি গ্রেপ্তার হয়েছেন। তেহরান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমন খবরই দিলো সাপ্তাহিক মার্কিন বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটির অনলাইন ভার্সন।

তারা জানিয়েছে, ইরানের নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন নিয়ে প্রতিবাদ মুখর থাকায় দুই সহ নির্মাতা চলতি সপ্তাহেই গ্রেপ্তার হয়েছেন। তাদের নিয়ে সোচ্চার ছিলেন পানাহি। তারই প্রেক্ষিতে সোমবার ‘দ্য মিরর’ খ্যাত এই নির্মাতাকেও গ্রেপ্তার করা হলো।

ইরানের কট্টর ইসলামিক সরকারের সমালোচনার দায়ে এরআগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন গোল্ডেন বিয়ারজয়ী জাফর পানাহি। সিনেমা নির্মাণ ও চিত্রনাট্য লেখার পাশাপাশি তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা রয়েছে।

ভ্যারাইটি জানিয়েছে,সম্প্রতি ইরানের দুই চলচ্চিত্র নির্মাতা মোস্তফা আল-আহমেদ ও মোহাম্মদ রাসুলফকে গ্রেপ্তার করে দেশটির নিরাপত্তা বাহিনী। সহ নির্মাতাদের মামলার বিষয়ে প্রসিকিউটরের অফিসে খোঁজ নিতে গেলে সোমবার গ্রেপ্তার হন জাফর।

মূলত, গত মে মাসে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর আবাদানে একটি ভবন ধসে ৪৩ জনের মৃত্যুর পর সাধারণ জনগণের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আল আহমেদ ও রাসুলফ। ‘পুট ইওর গান ডাউন’ হ্যাশট্যাগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ইরানের বার্তাসংস্থা ইরনা।

তাদের গ্রেপ্তারের প্রতিবাদে সোচ্চার ছিলেন জাফর পানাহি, তিনিসহ ইরানের ৭০ জন নির্মাতা গ্রেপ্তারের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন। এর মধ্যেই পানাহিকে গ্রেপ্তারের খবর এল।

Reneta

এক সপ্তাহের মধ্যে তিন চলচ্চিত্র পরিচালকের গ্রেপ্তার হওয়ার বিষয়টিকে নজরবিহীন ঘটনা বলে মনে করছে বিশ্ব চলচ্চিত্র পরিচালক সমাজ। তারা বিভিন্ন মাধ্যমে এ বিষয়ে প্রতিবাদ জানাচ্ছেন। কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ এক বিবৃতিতে তিন নির্মাতার মুক্তির দাবি তুলেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানজাফর পানাহিট্যাক্সিনির্মাতালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

বিশ্বকাপের জায়ান্ট স্ক্রিনে ‘নিষিদ্ধ’ কিংবদন্তির নাম

জুন ২২, ২০২৬

ওয়েরজাবালের জোড়া গোল, সৌদি আরবকে সহজেই হারাল স্পেন

জুন ২২, ২০২৬

অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত

জুন ২১, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাব ভৈরবের নতুন কমিটি, পরিবেশ রক্ষায় কর্মপরিকল্পনা

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT