চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্য মামুনের ‘মেকআপ’ ছবির নায়ক রোশান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৯
বিনোদন
A A

নতুন ছবির নাম ঘোষণা করেই আলোচনায় নির্মাতা অনন্য মামুন। ছবির নাম ‘মেকআপ’। সম্প্রতি ছবির ফার্স্ট লুক প্রকাশ করেছেন তিনি। যেখানে ‘সুপারস্টার নায়ক’ শাহবাজ খান চরিত্রে অভিনয় করছেন তুখোড় অভিনেতা তারিক আনাম খান। আর এবার জানা গেলো, ছবির নায়কের নাম ও!

ক’দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সুপারস্টার শাহবাজ খান’-এর লুকে তারিক আনামের একটি স্থিরচিত্র প্রকাশ করেন অনন্য মামুন। যা প্রকাশ হওয়ার পর সোশাল মিডিয়াতে রীতিমত ছড়িয়ে গেছে। ছবিটি নিয়ে মানুষের আগ্রহও দেখার মতো!

তবে ছবিতে প্রধান নায়ক কে এ বিষয়টি গোপন রেখেছেন নির্মাতা অনন্য মামুন। এদিকে, চ্যানেল আই অনলাইনকে একাধিক সূত্র নিশ্চিত করেছে, ‘মেকআপ’ ছবির প্রধান নায়ক রোশান। রামুজি ফিল্ম সিটিতে তিনি কয়েকদিন আগে ‘মেকআপ’ ছবির শুটিং-ও করেছেন।

সূত্র আরও জানায়, শনিবার থেকে রোশান এই ছবির পরের লটে শুটিং করবেন মানিকগঞ্জে।

মিডিয়ার গল্প নিয়েই নির্মিত হচ্ছে ‘মেকআপ’। পরিচালনায় পাশাপাশি ছবির গল্প, চিত্রনাট্য করেছেন নির্মাতা অনন্য মামুন নিজেই। মিডিয়াতে যারা কাজ করেন ক্যামেরার সামনে আসার আগে মেকআপ পরিবর্তন করেন। ওই মেকআপের অন্তরালের কাহিনিই সিনেমায় উঠে আসবে।

২ জুলাই থেকে সুনামগঞ্জে শুরু হয়েছিলো ‘মেকআপ’ ছবির শুটিং। এরপর পুরান ঢাকা, ভারতের রামুজি ফিল্ম সিটির পর মানিকগঞ্জে শেষ দিকে শুটিং চলছে। নির্মাতা জানান, বাংলা এবং হিন্দি দুই ভার্সনেই মুক্তি দেয়া হবে ‘মেকআপ’।

Reneta

চলতি বছরেই ছবিটি মুক্তি দিতে চান অনন্য মামুন। আগামী মাসে ছবির টিজার প্রকাশ করে অন্যান্য শিল্পীদের নাম প্রকাশ করতে চান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনতারিক আনাম খানরামুজি ফিল্মরোশানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT