চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্য মাইলফলক ডাকছে সাকিবকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৮ পূর্বাহ্ণ ১০, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবারের ম্যাচটি হতে পারে সাকিব আল হাসানের জন্য আরেকটি মাইলফলকের মঞ্চ। ব্যাট হাতে বিশ্বকাপে যেরকম ফর্মে আছেন বাঁহাতি তারকা, তাতে বন্ধু তামিম ইকবালের ক্লাবে নাম লেখানো তার জন্য কেবল সময়ের ব্যাপার। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৬ হাজারি ক্লাবে প্রবেশের জন্য বিশ্বসেরা অলরাউন্ডারের অপেক্ষাটা যে মাত্র ২৩ রানের!

বিশ্বকাপে খেলতে নামার আগে ৬ হাজার থেকে ২৮৩ রান দূরে ছিলেন সাকিব। প্রথম তিন ম্যাচে দুই ফিফটি ও এক শতকে ব্যবধানটা নামিয়ে এনেছেন ২৩ রানে। ২৬০ রান করে আপাতত চলতি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে আছেন সাকিব!

২০১ ওয়ানডেতে সাকিবের রান ৫৯৭৭। তার চেয়ে পাঁচ ম্যাচ কম খেলে বাংলাদেশিদের মধ্যে শীর্ষে তামিম। বাঁহাতি ওপেনারের রান ৬৬৯৫। তিনে আছেন মুশফিকুর রহিম। উইকেটরক্ষক-ব্যাটসম্যান ২০৮ ম্যাচ খেলে করেছেন ৫৬৯৯ রান। চারে মাহমুদউল্লাহ রিয়াদ ৩৮৫১ রান নিয়ে।

ইংল্যান্ড আসর যেন হয়ে উঠেছে সাকিবের জন্য একের পর এক উপলক্ষ পূরণের মঞ্চ। প্রথম ম্যাচে এইডেন মার্করামের উইকেট নিয়ে পঞ্চম অলরাউন্ডার হিসেবে ছুঁয়েছেন ২৫০ উইকেট ও পাঁচ হাজার রানের ডাবলসের কীর্তি। নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচেই খেলেছেন নিজের ২০০তম ওয়ানডে। ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের ইনিংসটি তাকে দিয়েছে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি পাওয়ার মর্যাদা। এবার সামনে আড়াইশ উইকেট ও ছয় হাজারির ডাবলসের অভিজাত ক্লাবের ছোট্ট তালিকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

নরওয়ে দলে অসুস্থতার মড়ক? যা জানালেন ওডেগার্ড-হালান্ডদের চিকিৎসক

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধি কমার আভাস

জুলাই ৯, ২০২৬

জুলাই আন্দোলন-৩: হ/ত্যাযজ্ঞ শুরু হলে গণভবনকে টার্গেট করে ইসলামী ছাত্রশিবির

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT