চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধূমপায়ীদের জন্য ছয় দিনের অতিরিক্ত ছুটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ধূমপান থেকে বিরত থাকা কর্মীদের জন্য পুরস্কার স্বরূপ অতিরিক্ত ছয় দিনের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপানের টোকিও ভিত্তিক বিপণন কোম্পানি পাইলা ইনক। এই ছয় দিন অধূমপায়ী কর্মীরা ছুটিতে থাকলেও বেতন পাবেন। আর অফিস করলেও অতিরিক্ত বেতন তাদের মূল বেতনের সাথে যুক্ত হবে।

সিএনবিসির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ধূমপায়ী কর্মীদের কারণে অধূমপায়ীদের বিরক্তি প্রকাশ ও এই বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

টোকিওতে কোম্পানিটির অফিসের ২৯ তলার বেসমেন্টে ধূমপানের জন্য নির্ধারিত স্থান রয়েছে এবং ধূমপানের জন্য ১৫ মিনিটের বিরতিতে সেখানে ধূমপান করা হয়। এই বিষয়টি অধূমপায়ীদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এই বিষয়ে এক কর্মী অভিযোগ জানালে সংস্থাটির প্রধান নির্বাহী তাকাও আসুকা অধূমপায়ী কর্মীদের ক্ষতিপূরণ হিসাবে অতিরিক্ত ছয় দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

পাইলা ইনক-এর মুখপাত্র হিরোতাকা মাতসুসিমা বলেন, আমাদের অধূমপায়ী এক কর্মী বছরের শুরুতে কোম্পানির পরামর্শ বাক্সে একটি পরামর্শবার্তায় লিখেন যে, ধূমপানের জন্য অফিস বিরতি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্তব্যটি দেখেছেন এবং সম্মত হয়েছেন যে, সুতরাং আমরা অধূমপায়ী কর্মীদের অতিরিক্ত ছুটি দিচ্ছি।

এই বিষয়ে কোম্পানির প্রধান নির্বাহী আসুকা বলেন, আমি আশা করি, জরিমানা বা জবরদস্তির পরিবর্তে উৎসাহ ও পুরস্কারের মাধ্যমে কর্মচারীদের ধূমপান থেকে বিরত রাখা সম্ভব হবে।

জাপানের কোম্পানিগুলো ধূমপান রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও দেশটির বেশিরভাগ বার এবং রেস্তোঁরায় গ্রাহকদের ধূমপান করার অনুমতি দেয়া হয়।

Reneta

২০২০ সালের অলিম্পিককে সামনে রেখে টোকিওর নগর সরকার গত বছর ধূমপানবিরোধী কঠোর আইন পাস করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানধূমপান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ২ শতাংশ ডাউন পেমেন্ট সুবিধা নিয়ে রুল

পরবর্তী

দিনাজপুরে শিশু ধর্ষক গ্রেপ্তার

পরবর্তী

দিনাজপুরে শিশু ধর্ষক গ্রেপ্তার

পিএসজির কথা কানেই তুলছেন না এমবাপে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT