চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে শিশু ধর্ষক গ্রেপ্তার

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৭:৩৩ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, দিনাজপুর
A A

দিনাজপুরের পার্বতীপুরে সাড়ে ৩ বছরের শিশু আবিদা সুলতানা মিম ধর্ষণ ও হত্যা মামলার আসামী ধর্ষক আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোবাইল ট্রাকিং এর মাধ্যমে সোমবার দুপুরে রংপুর মডার্ন মোড় নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর ধর্ষক সাড়ে ৩ বছরের শিশু আবিদা সুলতানা মিম ধর্ষণ ও হত্যা ঘটনার স্বীকারোক্তি দিয়েছে পুলিশের নিকট এবং আদালতে। পরে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।

ধর্ষক আমজাদ হোসেন পলাতক থাকায় এর আগে এঘটনায় ধর্ষকের দাদী , মোমেনা (৬০) ও চাচা শাহিনুর (৪০)কে আটক করে পুলিশ।

ধর্ষক আমজাদ হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, ওইদিন মিমসহ তার কয়েকজন সঙ্গী বন্ধুরা দুপুরে তার বাড়ির পাশে খেলছিলো। সে মিমকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যায়। পরে কয়েকবার পর্যায়ক্রমে ধর্ষণ করে। এতে সংজ্ঞাহীন হয়ে পড়ে মিম। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় মিমের।

ধর্ষক জানায়, সে এরই মধ্যে জানতে পারে তার বাড়িতে ঘরের তালাবদ্ধ দরজা ভেঙ্গে পুলিশ ও এলাকাবাসী মিমের লাশ উদ্ধার করেছে।

এই বিষয়ে মিমের বাবা আরিফুল ইসলাম ও মা নাসরিন জাহান জানান, শনিবার দুপুর আনুমারিক ২টা ৩০ মিনিট থেকে মিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর আমজাদের বাড়িতে গেলে তালাবদ্ধ দেখতে পাওয়ায় পার্বতীপুর মডেল থানা পুলিশে খবর দেয়া হয়।

Reneta

পরে পুলিশ ও এলাকাবাসী ঘরের দরজা ভেঙ্গে টেবিলের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে। তাৎক্ষনিক গ্রামবাসীর সহায়তায় পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু মিম পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গাপাড়া গ্রামের আরিফুল ইসলামের মেয়ে। আর একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে ধর্ষক আমজাদ হোসেন (২০)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামিদিনাজপুরধর্ষকধর্ষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অধূমপায়ীদের জন্য ছয় দিনের অতিরিক্ত ছুটি

পরবর্তী

পিএসজির কথা কানেই তুলছেন না এমবাপে

পরবর্তী

পিএসজির কথা কানেই তুলছেন না এমবাপে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা শুরু

সর্বশেষ

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT