চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির কথা কানেই তুলছেন না এমবাপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চুক্তির মেয়াদ ধীরে ধীরে কমে আসছে, তবু ভবিষ্যৎ নিয়ে কোনো সাড়া-শব্দ নেই। নীরবতা বিষয়টা অবশ্য একপক্ষীয়। পিএসজি নতুন চুক্তি করতেই চায়। সেজন্য নতুন প্রস্তাবও দেয়া হয়েছে। কিন্তু ক্লাবের কথা কানেই তুলছেন না কাইলিয়ান এমবাপে। শুধু অপেক্ষাতেই রাখছেন।

বেশ কিছুদিন ধরেই রিয়াল-এমবাপেকে জড়িয়ে গুঞ্জন চলছে। নতুন চুক্তি নিয়ে এমবাপের নীরবতা গুঞ্জনে বাড়তি হাওয়া যোগ করছে। এরমধ্যেই ফরাসি আউটলেট ‘টেলিফুট’ জানায়, ফরাসি ক্লাবটি এমবাপের জন্য যে নতুন চুক্তির প্রস্তাব দিচ্ছে সে বিষয়ে তার এজেন্ট পিএসজিকে এখনো কোনো জবাব দেননি। কারণ হিসেবে শুধু জানানো হয়েছে, এমবাপে চলতি মৌসুমের বাকিটা কেবল ফুটবলেই মনস্থির রাখতে চান।

নতুন চুক্তি করতে পিএসজি রীতিমতো মরিয়া। সেজন্য তারা এমবাপের বেতন বাড়ানোর প্রস্তাবও দিয়েছে এবং সেটা নেইমারের পর্যায়ে। ‘টেলিফুট’ বলছে, রিয়াল মাদ্রিদের ভয়েই আগেভাগে চুক্তির কাজ শেষ করতে চায় পিএসজি। কিন্তু কোনো কিছুতেই সাড়া দিচ্ছেন না মোনাকোর সাবেক এ তারকা। এটা অবশ্য স্পষ্ট করেছেন যে, ক্লাব নির্বাহীদের দেয়া প্রস্তাবগুলো দেখতে আগ্রহী তিনি।

পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ রয়েছে ২০২২ পর্যন্ত। ‘টেলিফুটে’র রিপোর্ট অনুযায়ী মৌসুম শেষের আগে এ বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাবে না। পত্রিকাটি এটাও জানতে পেরেছে, চলতি মৌসুমে পিএসজি কেমন পারফরম্যান্স করে, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে তার উপরই নির্ভর করছে প্যারিসে এমবাপের ভবিষ্যৎ। ইউরোপ সেরার আসরের ফলাফলই হয়তো ভবিষ্যৎ বলে দিতে পারে এমবাপের। কারণ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা তার কাছে আসল গুরুত্বের জায়গা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপিএসজিরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিনাজপুরে শিশু ধর্ষক গ্রেপ্তার

পরবর্তী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা শুরু

পরবর্তী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা শুরু

বিপিএল খেলতে রাজি গেইল

সর্বশেষ

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT