চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ণ ১৯, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: বিবিসি

ছবি: বিবিসি

ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনা নিখোঁজ রয়েছেন। জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হামলায় তারা হতাহত হয়েছেন। এর জবাবে ইরানে ভয়াবহ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

রোববার (১৯ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হয়েছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হামলার পর চারজন মার্কিন সেনাসদস্যকে চিকিৎসার জন্য জর্ডানের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। আহত অন্যরা ইতোমধ্যে দায়িত্বে ফিরেছেন।
মার্কিন সামরিক কর্মকর্তারা নিহতদের পরিচয় প্রকাশ করেননি। তারা ঘটনার বিস্তারিত বা হামলার সুনির্দিষ্ট স্থান সম্পর্কেও কোনো তথ্য দেননি।

সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও এক দফা বিমান হামলা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, টানা অষ্টম রাতের মতো পরিচালিত এসব হামলার উদ্দেশ্য ছিল ‘হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরানের হুমকি দেওয়ার সক্ষমতাকে আরও হ্রাস করা’।
এতে আরও বলা হয়েছে, জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলা চালানো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বাহিনীকে দ্রুত শাস্তি দেওয়াই এই হামলার লক্ষ্য। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

Reneta

গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এর মধ্যেই ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় অবরোধ আরোপ করে এবং তেহরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে।

শনিবার গভীর রাতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বিবৃতিতে বলেন, আমেরিকার বারবার চুক্তি লঙ্ঘনের ঘটনা একটি মৌলিক সত্য উন্মোচন করেছে যে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন। এটি তার প্রতি বিশ্বাসযোগ্যতাও হারিয়েছে।

এর আগে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছিল, তারা রাতভর তাদের আকাশসীমায় ছোড়া ১০টি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

চলতি মাসের শুরুতে নিখোঁজ হওয়া এক মার্কিন নৌবাহিনীর পাইলটকে মৃত ঘোষণা করার পর এই সংঘাতে দেশটির নিহত সেনার সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

শনিবার এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দুই সেনা নিহত হয়েছেন। এ ছাড়া একজন সেনা বর্তমানে নিখোঁজ রয়েছেন।

সেনা নিহতের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, বীরেরা। তোমাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাতে জানিয়েছে, শনিবার ভোরে জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে অন্তত দুটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। এ বিষয়ে সেন্টকমের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো বিস্তারিত তথ্য দিতে রাজি হয়নি বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২ মার্কিন সেনা নিহতইরানের হামলাযুক্তরাষ্ট্রের পাল্টা হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT