চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিভুক্ত কলেজ: ‘বিভ্রান্তি’ নিয়ে ঢাবি’র বক্তব্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০১৮
শিক্ষা
A A

ঢাবি প্রতিনিধি: অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন তাদের কার্যক্রম পরিচালনার জন্য সুনির্দিষ্ট নিয়ম করে দিয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা সম্পর্ক বিষয়ে সম্প্রতি যেসব বিভ্রান্তি-অস্পষ্টতা রয়েছে; সেসব নিরসনে নিম্মোক্ত বিষয়গুলোর প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাবি অধিভুক্ত নিজ নিজ কলেজ-ইনস্টিটিউটের শিক্ষার্থী; তাদের পাঠদান ও পরীক্ষা কার্যক্রম স্ব স্ব কলেজ ক্যাম্পাসে পরিচালিত হবে।

উল্লিখিত কলেজ-ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ঢাবির কোনো পরিচয়পত্র দেওয়া হবে না; তারা আগের মতো নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরিচয়পত্র নিতে হবে।

অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভর্তি, ব্যবহারিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা, ব্যাংকিং কার্যক্রম প্রভৃতি নিজ নিজ কলেজ ক্যাম্পাসের সুবিধাজনক স্থানে অনুষ্ঠিত হবে; ঢাবি ক্যাম্পাসে নয়।

ঢাবির আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা, পাঠাগার প্রভৃতির কোনটিই ব্যবহার করার সুযোগ ওই কলেজ-ইনস্টিউটের শিক্ষার্থীদের নেই। তারা আগের মতো নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাদি গ্রহণ করবে।

ওই কলেজ-ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিক্ষা-সহায়ক কার্যক্রমও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শুধুমাত্র এ বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের জন্যই উন্মূক্ত থাকবে।

পূর্ব প্রস্তুতি ছাড়া অপরিকল্পিতভাবে হঠাৎ করে ঢাকার সাতটি সরকারি কলেজকে অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে গ্রহণের ফলে অসুবিধা সৃষ্টি হয়েছে। তবে স্বতন্ত্র লোকবল ও ব্যবস্থাপনা দ্বারা অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে বিধায় ঢাবি শিক্ষার্থীদের শিক্ষা ও সামগ্রিক কার্যক্রম বাধাগ্রস্থ হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি সরকারি সাত কলেজের অধিভূক্তি বাতিলের দাবিতে আন্দোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

ট্যাগ: অধিভুক্ত ৭ কলেজঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবি প্রশাসন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেনে বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করতে বললেন অর্থমন্ত্রী

পরবর্তী

উৎসব সেরা চলচ্চিত্র তুরস্কের ‘জার’, সেরা বাংলাদেশি নির্মাতা তৌকীর

পরবর্তী

উৎসব সেরা চলচ্চিত্র তুরস্কের ‘জার’, সেরা বাংলাদেশি নির্মাতা তৌকীর

আওয়ামী লীগের উপ-কমিটি: দেরিতে হলেও রেফারির বাঁশি বেজে উঠেছে

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT