ক্রিকেট

‘অধিনায়ক’ মাশরাফীর সঙ্গী যে কীর্তি

বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা হাসিমুখে ক্যাপ পরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা বাংলাদেশের ক্রিকেট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য, তিনি বিভিন্ন ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিরিজের তৃতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ১২৩ রানের জয়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে অধিনায়ক অধ্যায়ের সমাপ্তি টানলেন মাশরাফী বিন মোর্ত্তজা। সঙ্গী করলেন অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ৫০তম জয়।

৩৬ বছর বয়সী মাশরাফী বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ওয়ানডে দলের নেতৃত্ব ছেড়ে দেয়ার কথা জানান। লাল-সবুজদের অধিনায়ক হিসেবে শুক্রবার শেষবার টসে নেমেছিলেন টাইগার ক্রিকেটের বহু সাফল্যের সারথি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ককে বড় জয়ে বিদায়ী উপহার দিয়েছে বাংলাদেশ। তামিম-লিটনের ২৯২ রানের রেকর্ড ওপেনিং জুটি, লিটনের ১৭৬ ও তামিমের অপরাজিত ১২৮ রানে বৃষ্টিতে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে বড় পুঁজি গড়ে বাংলাদেশ। জবাবে ৩৭.৩ ওভারে ২১৮ রানে থামে জিম্বাবুয়ে।

মাশরাফী অধিনায়কত্বের শেষ ম্যাচে নিয়েছেন এক উইকেট। বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে অধিনায়ক হয়ে একশ বা তারবেশি উইকেট নিয়ে শেষ টানলেন মাশরাফী। অধিনায়ক হিসেবে তার নামের পাশে থাকল ১০২ উইকেট। ওয়ানডেতে অবশ্য ২৭০ উইকেট তার, যা বাংলাদেশের সর্বোচ্চ।

সঙ্গে নেতৃত্বে জয়ের ফিফটি পূর্ণ করেছেন ম্যাশ। তার অধীনে ৮৮ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ঠিক ৫০টিতে। সাফল্যের হার ৫৭.৬৪ শতাংশ। ওয়ানডেতে সর্বোচ্চ ৪৪ রানে ৫৮৭ রানও আছে তার অধিনায়ক হিসেবে। টেস্টে একটি ও টি-টুয়েন্টিতে ২০ ম্যাচে ১০ জয় আছে অধিনায়ক মাশরাফীর।

বিষয়:মাশরাফী বিন মোর্ত্তজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…